জুয়ার নেশায় সর্বস্বান্ত শিক্ষার্থী নিম্নআয়ের মানুষ
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরিফুল ইসলাম। নিয়মিত অধ্যয়ন করলে ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল অনার্স। প্রথম কয়েকটি সেমিস্টারে ভালো ফলও করেছিলেন আরিফুল। এরপর ধীরে ধীরে জড়িয়ে পড়ে জুয়ার নেশায়। সে জানায়, আমরা মেসে আটজন ছিলাম। নতুন ঢাকায় এসে নিয়মিত ভার্সিটি যেতাম। কিন্তু মেসের সবার সঙ্গে থাকতে থাকতে বাজিতে জড়িয়ে পড়ি। যখন টাকা পাই এসব টাকা চলে যায়। কিন্তু যখন কোনো ম্যাচে হারতাম জিদ কাজ করতো টাকা উঠানোর। এভাবে করে অনেক টাকা হেরেছি। প্রথমে ভার্সিটির সেমিস্টারের টাকা দিয়ে বাজি খেলতাম। টাকা যে পেতাম না তা নয়। কিন্তু পাওয়া টাকা থাকতো না। বাবা-মায়ের কাছে নানা মিথ্যা কথা বলে টাকা নিতাম।
আরিফুল বলেন, আমার মা দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগে মারা গেছেন। মায়ের চিকিৎসা আমাদের দুই ভাই-বোনের লেখাপড়ার খরচ চালানো আব্বুর জন্য মুশকিল হয়ে পড়ে। এরপর আমাদের বাজারের একটা জায়গা বিক্রি করা হয়। প্রায় ৭০ লাখ টাকা। এই টাকা দিয়ে আপুর বিয়ের খরচ, আম্মুর চিকিৎসা চলে। আমি এই টাকা থেকেও প্রায় চার লাখ টাকা নষ্ট করি, ভার্সিটির বিভিন্ন কথা বলে। আম্মু মারা যাওয়ার পর আমি বাড়ি চলে আসি। এক বছর হলো বাড়িতে থাকি, কিন্তু এখনো আব্বু বা কেউ জানে না যে আমি ভার্সিটিটাই শেষ করতে পারি নাই। এখন না পারছি কোনো সাধারণ কাজ করতে, না পারছি কোনো যোগ্য চাকরি জোটাতে।
সরকারি হিসেবে দেশে ৫০ লাখ মানুষ জুয়ায় আসক্ত থাকার কথা বলা হয়েছে। খেলার পেজ বা অ্যাপে দেয়া হয় চটকদার বিজ্ঞাপন দিয়ে জুয়ার প্রলোভন দেখানো হয়। ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারিয়ে জড়িয়ে পড়ছেন বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে। এ নিয়ে উদ্বিগ্ন সরকার। অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন বন্ধ করতে টেক জায়ান্ট গুগল, ফেসবুক ও টিকটককে আলাদা চিঠি দিয়েছে বিটিআরসি। কার্যত তেমন কোন পদক্ষেপ নেয়নি কোম্পানীগুলো। যে কারণে এখনও বন্ধ হয়নি এসব জুয়া ও খেলার সাইটগুলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)