বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানশুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারিরওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষআ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছেঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশমসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?

আন নাফে’ প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, দুপুর ১:২২

নিজস্ব প্রতিবেদক:
বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সংকটের ফলে যে সময় অপচয় হচ্ছে, সেটি সরাসরি জাতীয় উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে। একই সময়ে বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে তাপপ্রবাহের কারণে কর্মঘণ্টা হারিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বছরে ১.৩ থেকে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতির যে চিত্র তুলে ধরা হয়েছে, গ্যাস সংকট সেই চাপকে আরও বাড়িয়ে দিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং)-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, গ্যাস সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চালকদের তিন থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা শুধু তাদের ব্যক্তিগত আয়ের ক্ষতিই নয়, এটি জাতীয় অর্থনীতির উৎপাদনশীল কর্মঘণ্টারও বড় ধরনের অপচয়।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতির প্রভাব ধীরে ধীরে শিল্প উৎপাদন, ব্যবসা পরিচালনার ব্যয় এবং বাজারব্যবস্থার ওপর পড়তে শুরু করে। পরিবহন ও সরবরাহে বিলম্বের কারণে উৎপাদন ব্যয় বাড়ে, পণ্যের সরবরাহ ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত এর চাপ ভোক্তা পর্যায়ের মূল্যস্ফীতিতেও প্রতিফলিত হতে পারে।
ড. সেলিম রায়হান বলেন, প্রতিদিনের আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করতে আরও বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান প্রয়োজন। তবে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বিষয়টি স্পষ্ট-যখন হাজার হাজার মানুষ উৎপাদনশীল কাজে নিয়োজিত থাকার পরিবর্তে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সময় ব্যয় করেন, তখন তা জাতীয় উৎপাদনশীলতা, অর্থনৈতিক দক্ষতা এবং প্রবৃদ্ধির ওপর বাস্তব ও পরিমাপযোগ্য নেতিবাচক প্রভাব ফেলে।
তার মতে, তাই গ্যাস সংকটকে কেবল জ্বালানি সরবরাহের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি শ্রম উৎপাদনশীলতা, পরিবহন ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-ের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জ।
এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এখন বাংলাদেশের অর্থনীতির উৎপাদনশীলতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। গ্যাসের ঘাটতির কারণে যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সেটি অর্থনীতির জন্য স্থায়ী ক্ষতি। কারণ হারিয়ে যাওয়া উৎপাদনশীল সময় পরে আর পুনরুদ্ধার করা সম্ভব হয় না।
তিনি বলেন, পরিবহন খাতে গ্যাস সংকটের কারণে চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। এতে শুধু তাদের ব্যক্তিগত আয়ই কমছে না, যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতাও হ্রাস পাচ্ছে। এর প্রভাব ধাপে ধাপে সরবরাহ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-ে ছড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বিরাজ করলে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হয়, শিল্প সম্প্রসারণের গতি কমে যায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাও দুর্বল হয়ে পড়ে। তাই গ্যাস সংকটকে শুধু জ্বালানির সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি উৎপাদনশীলতা, আয়, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতির ওপর বহুমাত্রিক প্রভাব ফেলছে।
গ্যাস সংকট শুধু সিএনজি স্টেশনেই সীমাবদ্ধ নেই। অনেক শিল্পকারখানায় উৎপাদন কমে গেছে। কোথাও কোথাও গ্যাসের চাপ এতটাই কম যে পূর্ণ সক্ষমতায় উৎপাদন সম্ভব হচ্ছে না। এর প্রভাব তৈরি পোশাক, সিরামিক, টেক্সটাইল, ইস্পাত, কাচ, খাদ্য প্রক্রিয়াজাতসহ বিভিন্ন শিল্পে পড়ছে। শিল্প উৎপাদন কমে গেলে রফতানি আয়, কর্মসংস্থান এবং কর আদায়-সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বর্তমানে গ্যাস সংকটকে শুধু জ্বালানি সরবরাহের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই; এটি এখন উৎপাদনশীলতা ও অর্থনীতির একটি বড় সংকটে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মঘণ্টার একটি বড় অংশ গ্যাসের লাইনে দাঁড়িয়ে নষ্ট করছেন। অন্যদিকে শিল্পকারখানাও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত? বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত? ১ ঘণ্টা আগে অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি ১ ঘণ্টা আগে গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে ১০১ জনের লেনদেন নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আ… ১ ঘণ্টা আগে ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচা… ১ ঘণ্টা আগে দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ -এইচআরএসএস নিজস্ব প্রতিবেদক: দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের প্র… ১ ঘণ্টা আগে আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র -টিআইবি আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র -টিআইবি ১ ঘণ্টা আগে হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে … ১ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে -রাশেদ গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে -রাশেদ ১ ঘণ্টা আগে আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ ১ ঘণ্টা আগে ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন ১ ঘণ্টা আগে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ১ ঘণ্টা আগে ৭ জেলায় নতুন পুলিশ সুপার ৭ জেলায় নতুন পুলিশ সুপার ১ ঘণ্টা আগে