গ্যাস বিল আদায়ে পারদর্শী কর্মীকে পুরস্কার দেওয়া হবে
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বকেয়া গ্যাস বিল আদায় করে দিতে পারলে মিলবে পুরস্কার। তবে এই সুযোগটি সবার জন্য নয়। গ্যাস বিতরণ কোম্পানির কর্মকর্তারা পাবেন এই সুবিধা। সম্প্রতি জ্বালানি বিভাগে অনুষ্ঠিত একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ধরনের সিদ্ধান্ত এই প্রথম বলে জানা গেছে।
গ্যাস ব্যবহার করে সাধারণ মানুষ সময়মতো বিল পরিশোধ করবে এটিই স্বাভাবিক বিষয়। কিন্তু নির্দিষ্ট সময়ে বিল দেন না এমন মানুষের সংখ্যা কম নয়। আবার বিল না দেওয়ার জন্য তাদের নোটিশ দিলেও করেন হাঙ্গামা। তবে সাধারণ গৃহস্থালির গ্রাহকদের ক্ষেত্রে এমনটি খুব কমই ঘটে প্রভাবশালী হোমড়া-চোমড়া শিল্প প্রতিষ্ঠান এমনকি সরকারের কিছু প্রতিষ্ঠান সময় মতো বিল পরিশোধে গড়িমসি করে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি সরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ে বিল পরিশোধের তাগাদা দেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোকে গ্যাস বিল পরিশোধের জন্য তাগাদা দিলেই তারা পরিশোধ করে। আসলে গ্যাস-বিদ্যুৎ ব্যবহারের পর অনেক সরকারি প্রতিষ্ঠানের মনেই থাকে না বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা। এর বাইরে যেসব বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তাদের বিল পরিশোধের বিষয়ে সক কোম্পানিকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে গ্যাস বিতরণ কোম্পানির সব কর্মকর্তাকে আদায় প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এই আদায় প্রক্রিয়াতে যারা ভালো কাজ করবেন তাদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি বিভাগের সচিব ড. মুহম্মদ খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে পেট্রোবাংলা চেয়ারম্যান এবং সব গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। ওই বৈঠকে জ্বালানি সচিব ড. মুহম্মদ খায়রুজ্জামান মজুমদার বলেন, গ্যাসের বিল আদায়ে কেউ যদি বিশেষ পারদর্শিতা দেখাতে পাবেন তাকে পুরস্কৃত করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)