বি-বাড়িয়ায় ৩ যুবকের কাছে আমেরিকার তৈরি অস্ত্র
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বি-বাড়িয়ায় বিদেশি অস্ত্র ও মোটরসাইকেলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বি-বাড়িয়া সদর উপজেলার উজানিসার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- উপজেলার সোনাইমুরি পতিশ এলাকার মরহুম লোকমান হোসেনের ছেলে ফিরোজ মিয়া (৩৪), একই এলাকার কবির হোসেনের ছেলে মোহন মিয়া (৩৫) ও বি-বাড়িয়া কসবা পৌর এলাকার মরহুম আবু জাহেরের ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে, মোটরসাইকেলে করে তিন অস্ত্রধারী যুবক আসছে। এমন খবর পেয়ে সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহরাব হোসাইন ও এসআই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ আগে থেকে তল্লাশি বসায়। পরে তাদেরকে তল্লাশি করে আমেরিকার তৈরি একটি বিদেশি অটোমেটিক পিস্তলসহ তাদের গ্রেফতার করা হয়। জব্দ করা হয় বিদেশি পিস্তলসহ তাদের মোটরসাইকেলটি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান, তারা চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের ১৯এ ধারায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)