গ্যাসের সংকটে বেড়েছে লোডশেডিং
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গ্যাস সংকটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় আবার ভয়াবহ আকার ধারণ করেছে লোডশেডিং। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার পেছনে মূল কারণ হিসেবে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় প্রয়োজনীয় গ্যাস সরবরাহ না থাকাকে দায়ী করছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কমকর্তারা।
বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের বড় একটি অংশ এখনও গ্যাসনির্ভর। ফলে গ্যাস সরবরাহে সামান্য ঘাটতিও বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলে। কোনো কোনো কেন্দ্র আংশিক সক্ষমতায় চলতে বাধ্য হচ্ছে, আবার কোনো কেন্দ্র পর্যাপ্ত গ্যাস না পেয়ে উৎপাদন কমিয়ে দিয়েছে। পেট্রোবাংলার তথ্য থেকে জানা যায়, দেশে যত গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে সেখানে গ্যাসের চাহিদা প্রায় দুই হাজার ৫২৫ মিলিয়ন ঘনফুট। কিন্তু বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র ৭০০ মিলিয়ন ঘনফুট। এ ছাড়া গ্যাসের অভাবে অন্তত অর্ধশতাধিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ আছে। চালু বিদ্যুৎকেন্দ্রগুলোও আংশিক চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের চাহিদা যখন বেশি থাকে, তখন গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোয় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকলে ঘাটতি দ্রুত বেড়ে যায়। বর্তমানে সে পরিস্থিতিই তৈরি হয়েছে। একদিকে বিদ্যুতের চাহিদা রয়েছে, অন্যদিকে গ্যাস সংকটের কারণে উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করা যাচ্ছে না। ফলে জাতীয় গ্রিডে সরবরাহ ও চাহিদার মধ্যে বড় ব্যবধান তৈরি হচ্ছে।
এর আগে এলএনজি সরবরাহে বিঘœ এবং একটি ভাসমান এলএনজি টার্মিনালের কার্যক্রম বন্ধ থাকার কারণে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দেয়। এর প্রভাব পড়ে শিল্প, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকদের ওপর। গ্যাসের সংকট বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদনেও তার সরাসরি প্রভাব পড়ছে।
জ্বালানি খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, এলএনজি সরবরাহে অনিশ্চয়তা এবং দেশি গ্যাস উৎপাদন কমে যাওয়ার বিষয়টি সমাধান না হলে বিদ্যুৎ খাতেও বারবার একই ধরনের সংকট তৈরি হতে পারে।
বিষয়টি সম্পর্কে অধ্যাপক ম. তামিম বলেন, দেশে জ¦ালানিই এখন সবচেয়ে বড় সংকট। এ সংকট থেকে চাইলেই দ্রুত উত্তরণ সম্ভব নয়। তবে দেশে শিল্প কারখানা বা বিদ্যমান শিল্পগুলো টিকিয়ে রাখতে হলেও এখন এলএনজি আমদানি করে গ্যাসের সরবরাহ বাড়াতে হবে। পাশাপাশি দেশি উৎসগুলো থেকে গ্যাসের অনুসন্ধান বাড়ানোর জোর চেষ্টা করতে হবে।
লোডশেডিং বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প ও ব্যবসা-বাণিজ্য। বিদ্যুৎ সরবরাহে ঘন ঘন বিঘœ ঘটলে উৎপাদন ব্যাহত হয়, বাড়ে জেনারেটরনির্ভরতা ও উৎপাদন ব্যয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসা, দোকানপাট ও সেবা খাত। গ্যাস সংকটের কারণে শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি একই সংকট যখন বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব ফেলছে, তখন অর্থনীতির ওপর দ্বিমুখী চাপ তৈরি হচ্ছে। ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা এখন শুধু বিদ্যুৎ খাতের নয়, সামগ্রিক অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্যাবিনেটে অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর শুরু
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আইন আছে, প্রয়োগ নেই; হাত বাড়ালেই মিলছে ফর্মুলা দুধ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি উড়াল রেলপথ, ব্যয় ৮৪ হাজার কোটি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ -হাইকোর্ট
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানির নিচে কাঠের ‘সাবমেরিন’, বিপুল মাদকসহ আটক ৩
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরু পথ ও পানিসংকটে ব্যাহত নির্বাপণ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের ব্যবসা চট্টগ্রামে, সারের ডিলারশিপ নোয়াখালীতে!
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক ও চীনের আগ্রহ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ৬ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ৫
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












