পূর্বাচলে নির্বাহী আদেশে আ’লীগ ঘনিষ্ঠদের ১১০০ প্লট বরাদ্দ
রাজউকের পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে লটারির পর আওয়ামী সরকারের নির্বাহী আদেশে ১ হাজার ১০০’র বেশি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। ওই প্রকল্পের সব প্লট লটারির মাধ্যমে বরাদ্দ দেয়ার বিধান থাকলেও আইনের তোয়াক্কা না করে এত বিশাল সংখ্যক প্লট বরাদ্দ দেয়া হয় আওয়ামী লীগের কাছের লোকদের। এ কাজে রাজউককে বাধ্য করা হয় বরাদ্দকৃত এই প্লটগুলোকে বৈধতা দেয়ার জন্য। ফলে রাজউকের তৎকালীন বোর্ড ভবিষ্যতে কি হবে সেই চিন্তা না করে সরকারের আদেশে লটারির বাইরে দেয়া প্লটগুলোকে প্রয়োজনীয় বৈধতা দিয়েছে।
গত বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বোর্ড রুমে আয়োজিত ‘নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশের (ইউডিজেএফবি)’ সদস্যদের সাথে মতবিনিময় সভায় এমন তথ্য প্রদান করেন রাজউকের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
লটারির বাইরে কত প্লট দেয়া হয়েছে এ প্রশ্নের জবাবে বলা হয়, রাজউক এ পর্যন্ত নির্বাহী আদেশে বরাদ্দ করা ৮৩১টি প্লটের ডকুমেন্ট পেয়েছে, আরো খোঁজা হচ্ছে, সেগুলোও পাওয়া যাবে। সবমিলিয়ে এক হাজার ১০০’র বেশি প্লট দেয়া হয়েছে নির্বাহী আদেশে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।