গোলামীতে পরিমিত
-মুহম্মদ মুফাজ্জলুর রহমান (উফিয়া আনহু)।
, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কবিতা
জজ-ব্যারিস্টার, বড় অফিসার রঙিন চশমা চোখে।
চামার-কামার-রিকশা চালক এরাই নিম্নজাতি,
ইঞ্জিনিয়ার-ডাক্তার সাহেব আসমানে তার গতি।
ওই সমতা আর ইনসাফ হলো বেইনসাফের মুখে,
শালিন পালায় সভ্যতা হায় নিজেই রইলো রুখে ॥
ওরা কুলি-মজদুর-দর্জি-হকার বস্তির অধিবাসী,
দেখি শিল্পপতি ও সমাজপতি দাম্ভিক অভিলাষী।
ওই বক্তৃতা দেয় মেকি কান্নায় রাজনীতিবিদ মাঠে,
দেখি জনদরদেই সর্দি ঝরায় গন গাও নৌঘাটে।
থাকছে থাকবে সুখে-দুঃখে, ওয়াদার ফর্দি লিখে ॥
ডাক্তার তারা জোরছে বলে আমি খোদ সেবাদাস,
গরীব রুগী দেখে হয় রাগী, করে, তুচ্ছতা উপহাস।
ফের শিল্পপতিও খাটায় অতি মজুরীতে ছেঁচরামি,
সমাজপতিরা দেখায়ে প্রভাব করতেছে ইতরামি।
ধামা চাপার ধোঁকার পাখে, সাহেবেরা থাকে সুখে ॥
হায় উঁচু নিচুতার বাড়ছে বিভেদ প্রকম্প মহামারী,
আজ ভনিতার প্রবল জোয়ার বহে জনতা জুড়ি।
শুনতে খারাপ এ সব প্রলাপ তবুও চাপার জোরে,
নিজ খ্যাতি সম্মান রাখে উত্থান, স্বার্থ তো উদ্ধারে।
এটা মানবিক, ইতিহাস লিখে, সততা রইছে ভুখে ॥
ওই চামার-কামার-শ্রমিক-কুলি-হকার-বস্তিবাসী,
ধোপা-নাপিত, চাষি-সুইপার, মানবেতরেই বেশি।
উঁচু ওয়ালারাই করে ব্যবহার, তাদের সুবিধামত,
রয় নিম্নবিত্ত গরীব শ্রেণীরা গোলামীতে পরিমিত।
তবে কি ন্যায্য রয় অলক্ষ্যে, ইনসাফের অদক্ষে? ॥
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশ গড়ি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নকশায়ে গনি
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওলামায়ে সূ
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুলনাহীন আম্মাজী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইশকের কত কথা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল্লাহ আল্লাহ আল্লাহু
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভরসা আহাদ
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিরাপদ প্রাসাদ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দিশারী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যিদাযিদী নিজেদের
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গভীর অনুরাগে
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুর্শিদ সহায়
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












