ওলামায়ে সূ
-মুহম্মদ মুফাজ্জলুর রহমান (উফিয়া আনহু)।
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কবিতা
শুনো হে মুসলমান,
ভেজাল আলেমে দেশটা ভরাট
ধর্মে নেই সম্মান।
কখনও দেখি ঐক্য গড়ে
শত্রু ঘায়েল তরে,
জ্বালাময়ী খুব বয়ান ঝারে
কৃতিত্ব দেখাবারে।
মিছিল মিটিং করছে জোরে
বড় বড় সেমিনার,
চোখ ধাধানো গণ জোয়ার
লাখো লাখো সমাহার।
কিন্তু এটা লোক দেখানো ॥
নফসানি মায়াখান।
সেথা সহস্র আশ্বাস গলাবাজিতে
চমকে বজ্রঝড়,
এতে সরকারের উপর সারিও
কাঁপতেছে থর থর।
ওই প্রতিবাদকারী নেতাদের এবার
ডাকলো যে সরকার,
মন্ত্রী-প্রধানমন্ত্রী শুনলো তাদের
জজবাহী সমাচার।
শাক দিয়ে মাছ ঢেকেই দিলো ॥
ক্ষনিকের সমাধান।
প্রধানমন্ত্রী দাবি মেনে দেন
এক গাদা উপহার,
উপহার পেয়ে খুশিতে তাহারা
গুণ গাহে বেশুমার।
বন্টন বেলা ডাক সাইজের
আলিম ওলামা হায়,
কম-বেশিতে ভীষণ বেজার
হিংসাতে কাতরায়।
এটাই হলো ইবলিসি কায়দা ॥
ঐক্যতা খান খান।
কাফির ফতওয়া দিচ্ছে বেজায়
একে অপরের গায়,
এমনকি তারা খুনাখুনি করে
জেল হাজতেও যায়।
শুনেই এসব আলেম কাহিনী
হেট হলো রে মাথা,
শরমেই হায় মুখ দেখা দায়
বাড়ছে বুকেই ব্যাথা।
এরাই হলো ওলামায়ে “সূ”
বুঝো হে ঈমানদার
খোদায়ী খলীফা হাকীকী আলেম
খুঁজলো সমঝদার।
ভেজাল আলেম চিনা যে ফরজ ॥
বাঁচাতেই ঈমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুলনাহীন আম্মাজী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইশকের কত কথা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল্লাহ আল্লাহ আল্লাহু
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভরসা আহাদ
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিরাপদ প্রাসাদ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দিশারী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যিদাযিদী নিজেদের
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গভীর অনুরাগে
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুর্শিদ সহায়
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছল্লু আলা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাষ- মুশরিকীন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অধমের আবদার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












