ইশকের কত কথা
-আবুল হুসাইন।
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) কবিতা
যেথায় আছেন প্রিয় শাহে মাদীনা।
মানে না মানে না এই মন মানে না
ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না
যেথায় আছেন প্রিয় শাহে মাদীনা।
দূরে পরে আছি বলে কাঁদে অন্তর
চোখে শুধু ভেসে থাকে মরু প্রান্তর
সেখানে যেতে মন খুঁজে বাহানা
যেথায় আছেন প্রিয় শাহে মাদীনা।
ডাকি আমি সারাদিন ব্যথিত প্রাণে
ইশকের কত কথা আছে গোপনে
নূরী সাক্ষাৎ পেতে দিল দিওয়ানা
যেথায় আছেন প্রিয় শাহে মাদীনা।
যে পথের ধুলো সেই ছোঁয়া পেয়েছেন
যে পথে আজও সেই ঘ্রান রয়েছেন
সে পথের সন্ধানে হয়েছি ফানা
যেথায় আছেন প্রিয় শাহে মাদীনা।
দুটি আঁখি প্রতিদিন স্বপ্ন বুনে
নববী দীদার পেতে প্রহর গুনে
আমাকে সেথায় তুমি নিয়ে চলো না
যেথায় আছেন প্রিয় শাহে মাদীনা।
কত যে আকুতি হৃদয় জুড়ে
ডেকে নিন ইয়া রসূল মমতা ভরে
তাইবায় চাই আমি স্রেফ ঠিকানা
যেথায় আছেন প্রিয় শাহে মাদীনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুলনাহীন আম্মাজী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আল্লাহ আল্লাহ আল্লাহু
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভরসা আহাদ
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিরাপদ প্রাসাদ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দিশারী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যিদাযিদী নিজেদের
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গভীর অনুরাগে
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুর্শিদ সহায়
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছল্লু আলা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাষ- মুশরিকীন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অধমের আবদার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্মে গড়া
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












