এই কলিজার মাঝে আপনায় রেখেছি
ইশকেরই মালা গোপনে গেঁথেছি...
আপনারই ভাবনা মনে সারাক্ষণ
তাসাউরে খুঁজি আশিক অনুক্ষণ
হাবীবী বলে কত যে ডেকেছি
ইশকেরই মালা গোপনে গেঁথেছি...
অধমের আবে হায়াত নূর নিছবতে
আপনারি পদাঙ্কে তাইতো যাই হেটে
আপনাকেই পেয়ে অমূল্য হয়েছি
ইশকেরই মালা গোপনে গেঁথেছি...
হৃদয়ের আকাশ হলে ঘন কালো
মন খারাপের বর্ষা হলে জোড়ালো
সান্ত¡না রূপে আপনায় পেয়েছি
ইশকেরই মালা গোপনে গেঁথেছি...
রজনীতে দুঃখগুলো খুব কাঁদায়
অতীতের স্মৃতি মনে খঞ্জর চালায়
দুহাত তুলে তাইতো ক্ষমা চেয়েছি
ইশকেরই মালা গোপনে গেঁথেছি...
ইয়া নবিজী কামলিওয়ালা দরঠবাকি অংশ পড়ুন...
ইয়া হাবীবী আযীমুশ শান
পাবো কী আপনায় নাফরমান
কোথায় আপনি কোথায় আমি
কত ব্যবধান!
আপনি হলেন সৃষ্টির-ই মূল
সাইয়্যিদুল আম্বিয়া রসূল
আপনি শাফি আপনি কাফি
আপনি যে অতুল
আমি শ্রেষ্ঠ পাপী বিলকুল
নাপাকিতে থাকি মশগুল
তবুও রোজ আপনারই খোঁজ
করছি দায়িমান
সবুজ গম্বুজ পাকের ছবি
দেখে দেখে কাদঁছি নবী
অশ্রু দিয়ে ছন্দ সাজাই
মুর্শিদী কবি
জানি আপনি দেখেন সবি
বেসামাল এই অনারবী
ভাঙ্গা দিলে আসুন আক্বা
করুন অবস্থান
বিরহে কাতর প্রতি দম
হৃদয় জুড়ে একশো জখম
মনে সয়না প্রাণে সয়না
শাহে মুহতারম
সব বেদনার হোক উপশম
পিলান ইশকী আবে জমজম
স্বপ্নে এসে মুচকি হ বাকি অংশ পড়ুন...
ওরে বিশ্বের মুসলমান ভারতের বুকে দিন নজর,
তারা মুসলমানেরে করে অত্যাচার নির্মমে বিস্তর।
পাষ-রাই ঘর বাড়ি জ্বেলে, করে রাখে মজলুম,
মসজিদ-মাদরাসা গুড়াচ্ছে হায় প্রকাশ্যে ধুমাধুম ॥
করছেই-খুন-সম্ভ্রমহরণ-নির্যাতন, পথেঘাটে অপমান,
হায় ব্যবসা-চাকরি শিক্ষালয়েও দানবি অবস্থান।
তারা সার্বিক বৈষম্যে অধিক, বেপরোয়া বেমালুম,
হিজাব পুড়ায়ে রাখছেই তারা, আতংকে অর্ঘুম ॥
তারা পিটায়ে, মসজিদ থেকে, মুসল্লী বের করে,
এ দৃশ্য ফের ভিডিও মাধ্যমে বিশ্বতে দেয় ছেড়ে।
দেখে মধ্যপ্রাচ্য, ব্রুনাই, আফগান থাকেরে নিঝুম,
গড়ে মুশরিক সনে রেখে খাতির ব্যবসার মওসুম ॥
ওই à বাকি অংশ পড়ুন...
ঈদের কলতান আনন্দের বানে
দুই সেরা মুসকান নিসবতী শানে
মারহাবা মারহাবান সমস্ত জবানে
বাহারী কারুকাজে আজীমী উৎসব
হৃদয়ের ভাজে ভাজে আনন্দ কলরব
দোজাহান মেতেছে আসমানী আজানে
মারহাবা মারহাবান সমস্ত জবানে
স্বর্ণপাত গালিচায় সজ্জিত রাজপথ
সাইয়্যিদী আনজামে বাদশাহী মহরত
কুবরা মা মহিয়ান হাবীবী বন্ধনে
মারহাবা মারহাবান সমস্ত জবানে
পুষ্পরাজ বর্ষনে মশগুল মালাইক
সমস্ত মাখলুকাত খিদমতে অমায়িক
মেহমানদারি হয় জমিন ও জামানে
মারহাবা মারহাবান সমস্ত জবানে
কত যে খুশিতে বেকারার ত্রি-ভুবন
জান্নাতী সজ্জায় সেজে রয় সারাক্ষণ
আজকে সবে সিক্ত রহমà বাকি অংশ পড়ুন...
আজ ভরপুর ২২শে জুমাদাল ঊলা শরীফ রহমত অফুরান,
খালিক মালিক আল্লাহ উনার শাহী খাছ বরকত জাহিরান।
বিরল উজ্জল রহেন ছলছল পুরো কায়িনাতে ঈদী আলোড়ন,
আট জান্নাত নাজে শাহানাত বিপুল পুলোকে রয় আয়োজন।
মুবারক ইছনাইনিল আযীম ইলাহি ইরাদা হয় বিকাশ,
আসমান জমিন মুঈনে শাহীন নূরী কেতনেই জোর বিলাস।
আজ জান্নাতি সমীরণ করেন বরণ হেরেমের গুল বাশর,
যুগল শাহল ঈদী মহলেই চমকে বাশারি জোশ বহর।
আলম তামাম গ্রহেণ অবিরাম বেমিছাল বিশাল বহুরমত,
সৃষ্টির উছূল নূরুল আলা মূল, হুব্বে ইলাহি খোদ মহত।
সাইয়্যিদুল মুরসালীন আমিন ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,
উম্মাহাতুল মà বাকি অংশ পড়ুন...
নূর ভিখারী আমি নূর ভিখারী
নিছবতি নূর চাহি সরাসরি
আম্মাজি আপনিতো পাক দিশারী
মুর্শিদী নিয়ামত বণ্টনকারী
প্রিয় মা কীভাবে আপনায় ভুলতে পারি!
কিবলায়ে কাবা উম্মুল উমাম
মা কুবরায়ী কায়িম মাকাম
কাল হাশরের কান্ডারী
হে...আওলাদে নূরে মুজাসসাম
সাইয়্যিদা হুজ্জাতুল ইসলাম
ডাকছি অধম ফেরারী
(মাওলাজি মাওলাজি আম্মাজি)
মাদানী আলো ছড়িয়ে
কুফরি শিরিকী তাড়িয়ে
তাজদীদ করিলেন জারী (ইয়া উম্মী)
মজলুমাকে হাত বাড়িয়ে
আপন মমতায় জড়িয়ে
মুছে দেন তার অশ্রুবারি
ইয়া কুবরা আম্মাজি
ইয়া দোস্তে খাজাজি
ইয়া নূরে মাওলাজি
শাফিয়া কিবলাজি
ঈদ মুবারক হো আরাবী আক্à বাকি অংশ পড়ুন...
মোরা নওজোয়ান সাজাই বাগান,
পুরো দেশময় গড়ি উদ্যান,
গর্বো করার মতো,
মোরা অলসতা ছেড়ে রইবো জুড়ে,
ঐক্যতানের শিকল ধরে,
কৃতিত্বে পরিমিত।
সফলে অবস্থিত ॥
মোরা আনবো শালিন সভ্য সমাজ,
সাম্য শান্তি রাখবো দারাজ,
শিষ্টতায় আলোকিত,
মোরা নিবেদিত প্রাণ দেশের তরে,
হিংসা বিদ্বেষ রাখছি দূরে,
মায়ায় বিকশিত।
অনন্ত অংকিত ॥
আমরা ইনসাফ রাখবো তাজা,
রবে না আঁখি অশ্রু ভেজা,
খুশিতেই আবরিত,
মোরা নিরাপত্তার চাদরে সুশীল,
অমলিনেই রাখছি শামিল,
থাকবো না বঞ্চিত।
সুস্থেই নন্দিত ॥
মোরা উঁচু নিচুর বিভেদ ভুলে,
ভ্রাতৃডোরে রইবো মিলে,
রবো না বিবর্জিত,
আমরা নিখিল নীল বাকি অংশ পড়ুন...
আসলো ধেয়ে সুনামি হামলা সমুদ্র হিল্লোলে,
আসমান ছুই তান্ডব চালায় হিংস্রতা উত্তালে।
ক্ষীপ্র পবন ঘূর্ণি প্রলয়ে তুফান বিনাশি কোলে,
করে চুরমার পাষাণি তুঙ্গে বজ্রপাতের শীলে।
হায় সমুদ্র গোস্বায় রাখে উছলায় বুভুক্ষু প্লাবন,
তীব্র তেজেই ভাসায়ে আছড়ায়, আগ্রাসী কর্ষণ।
চরম খেসারত দিলরে তাবৎ পারবাসী ভন্ডুলে,
আবাস আশ্রম নিমিষে খতম সুনামির কোন্দলে।
আবাদ খামার, মাছের ঘের, বন্যায় গেলো ডুবে,
বাঁধ ভেঙ্গেই সর্বনাশ, জেলা থানা ছয়লাবে।
শহর বন্দর লোকালয় ভাসে উন্মাদনার হালে,
রকমারি সব পানীয় রোগ ছড়াচ্ছে কিলবিলে।
আক্রান্ত বেশি নারী শিশুর, ভীড় যে বাকি অংশ পড়ুন...
আমরা শ্রমিক-ছাত্র-জনতা করছি মিছিল নির্ভয়ে,
পরওয়া করি না পুলিশি প্রহার আসুক না নির্দয়ে।
জেল-জুলুমের করি না কেয়ার ন্যায্য দাবীর বেলা,
সাহসী সবলে রইছি অটলে, দিকনা যতই জ্বালা।
দিকরে যত কাঁদানি গ্যাস, লাঠিপেটা আর গুলি,
হটিনা পিছে, রাখিনা মিছে, বুকের বুতাম খুলি।
নির্বিচারেই করুক গ্রেফতার তুচ্ছতে হেলাফেলা,
বাঁধায় মোদের গতি যে বাড়ায় হিম্মত রহে খোলা।
মোরা মুহুর্মুহু দেই তাকবির, কম্প ধ্বনি বিরাজ,
ভেঙে চুরমার করছি সাবার জালিমি তখ্ত তাজ।
আমরা হরদম রইছি পরম, পেতে বিজয়ের মালা,
এক চুলও নড়ি না আমরা, জজবা রাখি না ঢিলা।
উচিত পাওনা পাইতে তোয়াà বাকি অংশ পড়ুন...
আমরা কিশোর তরুণ জাত
করছি সত্য আলোকপাত
আমরা জ্বালাবো জালিমী খাত
নাশবো কঠিন কুৎসা ঠক।
হক্ হক্ হক্
ধ্বংশিবো প্রতারক।
আমরা নিশির শিশির তাড়াতে,
আছি জাগ্রত তিমির প্রাতে,
করছি তামিল তনু জাগাতে,
হুশিয়ার মোরা নই উজবক।
হক্ হক্ হক্
জিন্দা দায়েমী তক্।
মোরা রইনা নিস্ব বিশ্ব ভাগাড়ে,
ওই হঠকারিতা দিচ্ছি চুড়ে,
আনি ইনসাফ ঘরে ঘরে,
এটাতো গল্প নয় নিছক।
হক্ হক্ হক্,
দেখ হে এক পলক।
আমরা উপড়াবো পরজীবি ঘাস,
আসল ফসল করবো রে চাষ,
কখনোই এতে রই না উদাস,
গড়ছি জীবন দ্বীপ্তিতে স্বার্থক।
হক্ হক্ হক্,
নিত্যতে রই পরিপূরক।
ছাত্র-জনতা মিলে মিশে,
জীবন জাগাই নঠবাকি অংশ পড়ুন...
কৃষক-শ্রমিক-ধোপা-নাপিত নাক ছিটকায় দেখে,
জজ-ব্যারিস্টার, বড় অফিসার রঙিন চশমা চোখে।
চামার-কামার-রিকশা চালক এরাই নিম্নজাতি,
ইঞ্জিনিয়ার-ডাক্তার সাহেব আসমানে তার গতি।
ওই সমতা আর ইনসাফ হলো বেইনসাফের মুখে,
শালিন পালায় সভ্যতা হায় নিজেই রইলো রুখে ॥
ওরা কুলি-মজদুর-দর্জি-হকার বস্তির অধিবাসী,
দেখি শিল্পপতি ও সমাজপতি দাম্ভিক অভিলাষী।
ওই বক্তৃতা দেয় মেকি কান্নায় রাজনীতিবিদ মাঠে,
দেখি জনদরদেই সর্দি ঝরায় গন গাও নৌঘাটে।
থাকছে থাকবে সুখে-দুঃখে, ওয়াদার ফর্দি লিখে ॥
ডাক্তার তারা জোরছে বলে আমি খোদ সেবাদাস,
গরীব রুগী দেখে হয় রাগী, করে, তুচ্ছতা বাকি অংশ পড়ুন...
শাসকসহ বিরোধী দল, আওয়াম জনতা মিলে,
সুন্দরভাবে দেশটা গড়ি, বিভেদ দ্বন্দ্ব ফেলে।
নিজেদের মাঝে ঝগড়া জিয়ালে, দেশ রবে দূর্বল,
হায় সকল দাবি থাকবে ডুবি, দেশ হলে বেদখল।
গভীরভাবেই করুন চিন্তা বাদ প্রতিবাদ ভুলে,
কিন্তু যে দেশ বিশেষ করেই, বাস্তবে রয় হিলে।
রুশ, ভারত, চীন, মিয়ানমার, আমেরিকা অবিকল,
লইছে ফায়দা সুবিধা সমেত, বহুদা বাগায়ে ছল।
তৈল গ্যাসসহ সীমান্ত আর, বন্দরি খাত ধরে,
লাখো এনামের ফিরিস্তি দেখায় বন্ধুর মন্তরে।
কতনা উক্তি যুক্তি জুড়েই, শিকড় গাড়ে বহু তল,
বেশ, দেয়া নেয়া হয় সুস্থতায়, গহীনেই গেরাকল।
বড় বড় কিছু আবেগি আস্থার, লোভনীয় চিত্র,
দà বাকি অংশ পড়ুন...












