গোপালগঞ্জে লবণ সহিষ্ণু বিনাধান ১০ এর বাম্পার ফলন
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৫, মে, ২০২৪ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
গোপালগঞ্জে হিট শকের মধ্যেও বাংলাদেশ পরমাণুু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত লবণ সহিষ্ণু বিনাধান ১০ বাম্পার ফলন দিয়েছে। প্রতি হেক্টরে এ ধান ৭ মেট্রিক টন ফলেছে। লবণ ও তাপ সহিষ্ণু এ জাতের ধানে কোন চিটা হয়নি। বিনাধান ১০ চাষাবাদ করে গোপালগঞ্জের কৃষক লাভবান হয়েছেন।
সারাদেশে এ জাতের ধানের চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে দেশের ধানের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। কৃষক লাভবান হবেন।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া দক্ষিণপাড়া গ্রামের একটি জমিতে উৎপাদিত বিনাধান ১০ কেটে পরিমাপ করে বিনার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জে লবণের আগ্রাসন বৃদ্ধি পাচ্ছে। তাই গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় চলতি বোরো মৌসুমে জমিতে ৬০ টি প্রদর্শনী প্লটে কৃষক বিনা ১০ ধানের আবাদ করেন। প্রতি হেক্টরে এ জাতের ধান ৭ টন ফলন দিয়েছে। এ ধান হিট শকে আক্রান্ত হয়নি। এ জাতের ধান হিট ও লবণ সহিষ্ণু। বোরো মৌসুমে বিআর ২৮ ধানের মতোই এ ধানের চাষাবাদ করা যায়। এ ধান চাষাবাদে সেচ, সার ও কীটনাশক কম লাগে । প্রতি হেক্টরে এ জাতের ধান প্রচলিত ধানের তুলনায় অন্তত ২ টন বেশি ফলন দেয়। স্বল্প জীবনকাল সম্পন্ন এ ধানের চাষবাদ করে কৃষক একই জমিতে বছরে আরো ২ থেকে ৩টি ফসল করে লাভবান হতে পারেন। তাই সারাদেশে এ জাতের ধানের চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে দেশে ধানের পাশাপাশি বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। ওই কর্মকর্তা আরো বলেন, লবণাক্ততা নেই, এমন জমিতে এ জাতের ধান আরো বেশি ফলন দিতে সক্ষম।
বাংলাদেশ পরমানণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ( বিনা) মহাপরিচালক ও বিনা ১০ ধানের উদ্ভাবক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, ভবিষ্যতে ধান ও বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি করতে স্বল্প জীবনকাল সম্পন্ন এ জাতের ধান চাষ করার জন্য কৃষক ভাইদের প্রতি আহবান জানাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)