নীতিমালা না থাকায় কাঁচঘেরা ভবন নির্মাণে পরিবেশ বিপর্যয়
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৫, মে, ২০২৪ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কাঁচঘেরা ভবন দেশের আবহাওয়া ও পরিবেশের উপযোগী না হলেও রাজধানীসহ দেশের মহানগরীগুলোতে একের পর এক নির্মিত হচ্ছে বহুতল ভবন। শুধু নতুন ভবনই নয়, পুরোনো ভবনের সৌন্দর্য বাড়াতেও দেয়ালে কাঁচ লাগানো হচ্ছে। যা চারপাশের পরিবেশকে উত্তপ্ত করে তুলছে। বিশেষ করে গ্রীষ্মকালের অসহনীয় তাপপ্রবাহে বিপজ্জনক হয়ে উঠছে এসব কাচের ভবন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, কাচের ভবন নির্মানের কোনো নীতিমালা না থাকায় প্রতিযোগিতা দিয়ে বাড়ছে এসব ভবন নির্মাণ।
রাজধানীর গুলশান, বনানী, উত্তরা, পল্টন, মতিঝিল, কারওয়ান বাজার মতো বাণিজ্যিক এলাকায় সে কারণেই স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি বলে উঠে এসেছে গবেষণায়। এসব ভবনের পাশ দিয়ে হেঁটে গেলে রোদের ঝলক লাগে। কখনও কখনও তীব্র রোদ ঠিকরে পড়ে পথচারীদের চোখে মুখে। অন্যান্য ভবনের চেয়ে এসব ভবনের আশপাশে তাপমাত্রা অনেক বেশি। তাপমাত্রা পরিমাপক যন্ত্র ব্যবহার করে দেখা গেছে, অন্য অংশের চেয়ে এসব ভবনের পাশে তাপমাত্রা অন্তত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) ‘ঢাকার দাবদাহ: নগর পরিকল্পনা ও উন্নয়ন ব্যবস্থাপনার দায় ও করণীয়’ শীর্ষক পরিকল্পনা সংলাপে বিআইপির সাধারণ সম্পাদক নগর পরিকল্পনাবিদ শেখ মোহাম্মদ মেহেদি আহসান জানান, কাচের ভবনের মূল সমস্যা হচ্ছে এটা প্রচুর তাপ শোষণ করে। আরবান হিট বাড়াচ্ছে এই কাচের ভবন। যেসব দেশে কাচের ব্যবহার বেশি- সেগুলো আসলে শীতের দেশ। আমাদের দেশে ব্যাপারটা এমন নয়। বাইরের দেশ থেকে এটা আমরা কপি করছি। এটা আমাদের পরিবেশের জন্য ভালো নয়। ঢাকাসহ অনেক জায়গায় তাপমাত্রা উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে, অনেক রোগবালাইও বাড়ছে। আমরা যদি তাপ না কমাতে পারি তাহলে তা জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলবে। এজন্য পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহারে উৎসাহিত করতে ইমারত বিধিমালায় উদ্যোগ(নীতিমালা) নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)