গুম-খুনের ঘটনায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে কারাগারে প্রেরণ
গুমের ঘটনায় দায়ের করা মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২০ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেনআদালত। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারক গোলাম মর্তুজার নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন আডভোকেট গাজী এম এইচ তামীম।
এর আগে বেলা ১১টার দিকে ওই দুই কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
অভিযুক্ত র্যাবের দুই কর্মকর্তা হলো- সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
গত ২৮ নভেম্বর গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের আদেশ দেওয়া হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।