‘পাচারের সুবিধার্থে ৬০ হাজার কোটি টাকা ছাপানো হয়েছিল’
নিজস্ব প্রতিবেদক:
এস আলম গ্রুপকে পাচারে সাহায্য করতে আওয়ামী লীগের পতনের কিছুদিন আগে ৬০ হাজার কোটি টাকা ছাপানো হয়েছিল। পাচার হওয়া এসব টাকা দেশে ফেরত আনার চেষ্টা শুরু করেছে অন্তর্র্বতী সরকার। এ বিষয়ে আগামী ১০ই ডিসেম্বর থেকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক শুরু হবে। প্রথমে পাচার হওয়া টাকা কোথায় রয়েছে- তা শনাক্ত করে টাকাগুলো দেশে আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
গত রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বৈরাচার পতনের ছয় মাস আগে ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছিল। আমাদের গভর্নর বলেছেন যে, ওই পুরো ৬০ হাজার কোটি টাকা ছাপানোর মূল উদ্দেশ্য ছিল এস আলমকে পাচারে সাহায্য করা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।