গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দেওয়ার নির্দেশ দিতে এক ফেডারেল বিচারকের কাছে আবেদন জানিয়েছে মার্কিন সরকার। সরকারি আইনজীবীদের যুক্তি, তাদের ব্যবসায়িক পদ্ধতি বদলানোর জন্য টেক জায়ান্টটির দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস করা যায় না।
গত জুমুয়াবার (২১ নভেম্বর) ফেডারেল বিচারকের কাছে আবেদন জানিয়েছে মার্কিন সরকার।
গুগলের অ্যাড টেক ‘স্ট্যাক’ (যেসব টুলের মাধ্যমে ওয়েবসাইট পাবলিশাররা বিজ্ঞাপন বিক্রি করে এবং বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন কেনে) নিয়ে দায়ের করা একটি মামলায় সরকারি আইনজীবীরা তাদের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করে।
এ বছর গুগলের জন্য এটি দ্বিতীয় প্রধান অ্যান্টিট্রাস্ট (একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে) আইনি পরীক্ষা।
এর আগে সেপ্টেম্বরে, ক্যালিফোর্নিয়াভিত্তিক এই টেক জায়ান্টের বিশ্বব্যাপী সার্চ ইঞ্জিন ব্যবসা ভেঙে দেওয়ার একই রকম দাবি খারিজ করে দিয়েছিলো বিচার বিভাগ (ডিওজে)’র এক বিচারক।
অ্যাপল, অ্যামাজন ও মেটাসহ অন্যান্য বড় টেক কোম্পানিগুলোর বাজারে একচেটিয়া আধিপত্য কমানোর জন্য মার্কিন সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই মামলাগুলো।
এখন পর্যন্ত এসব মামলার ফলাফল মিশ্র। চলতি সপ্তাহে আরেক বিচারক মেটার সামাজিক যোগাযোগমাধ্যম সাম্রাজ্যের বিরুদ্ধে সরকারের মামলা খারিজ করেছে।
গত জুমুয়াবার যুক্তিতর্কের আগে দাখিল করা এক নথিতে বিচার বিভাগ (ডিওজে) ও একাধিক মার্কিন অঙ্গরাজ্য অভিযোগ তোলে, গুগল দুইটি আন্তঃসংযুক্ত বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে বেআইনিভাবে একচেটিয়া অবস্থান দখল করেছে। তাদের দাবি, গুগল এক দশক ধরে নানা রকম বেআইনি কর্মকা- চালিয়ে যাচ্ছে।
সরকারের মামলায় বলা হয়েছে, গুগল একই সঙ্গে বিজ্ঞাপন বাজারের একাধিক দিক নিয়ন্ত্রণ করছে। প্রকাশকদের বিজ্ঞাপন বিক্রির প্ল্যাটফর্ম, লেনদেনের এক্সচেঞ্জ এবং বিপুল বিজ্ঞাপনদাতার চাহিদা সবই তাদের দখলে। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












