আরএসএফ তিন দিনে ২৭ হাজার সুদানি নাগরিককে হত্যা করেছে -দারফুর গভর্নর
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার দখলের পর মাত্র তিন দিনে ২৭ হাজার সুদানি নাগরিককে হত্যা করেছে। এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছে দারফুরের গভর্নর মিননি।
এই সংখ্যা পূর্বে ধারণা করা মৃত্যুর হিসাবের চেয়ে বহুগুণ বেশি। এর আগে বিভিন্ন কর্মকর্তা ও মানবিক সহায়তাকারীরা মৃত্যুর সংখ্যা ২,৫০০ জনের বেশি বলে উল্লেখ করেছিলো।
গত অক্টোবরের শেষে সুদানি সেনাবাহিনী (এসএএফ) এল-ফাশার থেকে হঠাৎ সরে দাঁড়ানোর পর নগরীটি আরএসএফের দখলে আসে। এর আগে শহরটি ৫৫০ দিনেরও বেশি সময় ধরে অবরুদ্ধ ছিলো। শহর দখলের পরপরই গণহত্যা, নৃশংস নির্যাতন, নির্বিচার হত্যা, অশ্লীল নিপীড়ন ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ পেতে থাকে।
মানবিক সংস্থাগুলো সতর্ক করে জানায়, শহরে যে ব্যাপক হত্যাযজ্ঞ চলছে, তার তুলনায় খুব অল্পসংখ্যক বেসামরিক মানুষ সেখান থেকে পালাতে পেরেছে।
দারফুর সফর শেষে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম গত বুধবার এল-ফাশারকে ‘একটি চরম ভয়ের দৃশ্য’ ও ‘অপরাধস্থল’ হিসেবে বর্ণনা করে।
দারফুরের গভর্নর মিননি নিজেও উত্তর দারফুরের বাসিন্দা এবং আরএসএফের লক্ষ্যবস্তু হওয়া জাঘাওয়া সম্প্রদায়ের সদস্য। পোর্ট সুদানে অস্থায়ী কার্যালয় থেকে কথা বলার সময় সে জানায়, তার নিজের পরিবারের অনেককেই হত্যা করা হয়েছে, যদিও সে বিস্তারিত উল্লেখ করতে চায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)