গার্মেন্টসের মতোই বিপুল আয়ের উৎস হতে পারে দেশের অটোমোবাইল শিল্প মেইড ইন বাংলাদেশ গাড়ী ছাড়াও ৩ ট্রিলিয়ন ডলারের বাজারেও আধিপত্য করতে পারে বাংলাদেশ। এজন্য চাই সরকারী পৃষ্ঠপোষকতা ও যথাযথ প্রনোদনা।
, ২৫ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ রবি’ ১৩৯১ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
বাংলাদেশে ছোট-বড় বহু শিল্প রয়েছে যা যুগ যুগ ধরে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের মূল উপজীব্য হিসেবে কাজ করছে। তবে এমন অনেক শিল্প রয়েছে যাতে বহুল সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবে তার প্রকৃত সুফল দেশবাসী পাচ্ছে না। যার মধ্যে অটোমোবাইল শিল্প অন্যতম।
অটোমোবাইল শিল্প বাংলাদেশের একটি ক্রমবর্ধমান খাত। গত দশকের তুলনায় দেশের মধ্য ও উচ্চ মধ্যবিত্তের আর্থ-সামাজিক উন্নয়ন এবং ক্রয়ক্ষমতার কারণে অটোমোবাইল শিল্পের প্রবৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। বিআরটিএ’র তথ্য অনুযায়ী, ২০১১-২২ সালের মধ্যে ৫ দশমিক ৪৩ শতাংশ জ্যামিতিক হারে যাত্রীবাহী গাড়ির সংখ্যা বেড়েছে। তবে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখনও যাত্রীবাহী গাড়ির অনুপ্রবেশ খুবই কম। প্রতি এক হাজার জনসংখ্যায় মাত্র ২ দশমিক ৫ জন গাড়ির মালিক; ভারতে ২০২০ সালের শেষে এক হাজার জনের মধ্যে ৩০ জনের একটি গাড়ি ছিল; মিয়ানমারে এক হাজার জনের মধ্যে প্রায় ১২ জনের একটি গাড়ি রয়েছে।
বাংলাদেশের প্রায় এক কোটি ২০ লাখ মধ্যবিত্ত মানুষ একটি গাড়ির মালিক হওয়ার মতো যথেষ্ট উপার্জন করছে এবং একটি গাড়ি রাখতে ইচ্ছুক। এই জনসংখ্যা শ্রেণির বৃদ্ধির হারও প্রতি বছর ১০ শতাংশ। বাংলাদেশে এখনও গাড়ি তৈরি না হলেও সরকারি-বেসরকারি অনেক কোম্পানিই গাড়ির সংযোজন করছে। প্রথম অটোমোবাইল সংযোজন শুরু করেছিল প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ১৯৬৬ সালে। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ‘প্রগতি ইন্ডাস্ট্রিজকে জাতীয়করণ করে। এই কারখানা মূলত সরকারি কর্মকর্তাদের জন্য মিতসুবিশি ব্র্যান্ডের এসইউভি সংযোজন করে। বাংলাদেশ সরকার জাপানের মিতসুবিশি কোম্পানির সহায়তায় এখানে ‘মুজিব বারশো’তে স্থানীয় ব্র্যান্ডের গাড়ি তৈরির পরিকল্পনা করছে। এছাড়া কিছু স্থানীয় প্রাইভেট অটোমোবাইল অ্যাসেম্বলিং কোম্পানি বাংলাদেশে কাজ করছে, যার মধ্যে রয়েছে ইফাদ, আফতাব, ফেয়ার টেকনোলজি, বাংলাদেশ অটো, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলা কার, নিলয় হিরো মোটারস, পিএইচপি, রানার ও উত্তরা মোটরস। কিন্তু স্থানীয়ভাবে সংযোজন করা গাড়িগুলো এখন পর্যন্ত বাজার ধরতে পারেনি। ২০২০ সালে নতুন নিবন্ধিত গাড়ির মধ্যে ৮২ শতাংশ রিকনডিশন্ড বা গ্রে মার্কেট আমদানি করা, ১৬ শতাংশ একেবারে নতুন আমদানি করা এবং মাত্র দুই শতাংশ স্থানীয়ভাবে সংযোজিত গাড়ি।
আমদানিকৃত যানবাহনের ওপর উচ্চ শুল্ককাঠামোর কারণে স্থানীয় অটোমোবাইল শিল্পে বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। কিন্তু শিল্প মন্ত্রণালয় নতুন ‘অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতি, ২০২২’ স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্থানীয়ভাবে গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সুযোগ করে দেয়। নীতিটি স্থানীয় সমাবেশের সুবিধার্থে সেমি নকড ডাউন (এসকেডি) এবং সম্পূর্ণভাবে নকড ডাউন (সিকেডি) যন্ত্রাংশ আমদানিতে কর কমানোর পাশাপাশি অ্যাসেম্বলি প্ল্যান্ট নির্মাণের জন্য আর্থিক প্রণোদনা প্রদান করে। লাইটক্যাসলের গবেষণা অনুসারে, অটোমোবাইল শিল্পে স্থানীয় ও বিদেশি কোম্পানিগুলো ‘সম্পূর্ণ উৎপাদন’ করতে যাবে না। কারণ সম্পূর্ণ উৎপাদন তখনই কার্যকর হবে যখন যাত্রীবাহী যান, বাণিজ্যিক যান এবং পিক আপ বা পরিবহন ট্রাকসহ মোট মোটরগাড়ি শিল্পের স্থানীয় চাহিদা এক লাখ ইউনিটে পৌঁছাবে। এই কারণেই ২০২৫ সালের মধ্যে বেশিরভাগ অটোমোবাইল বিনিয়োগ এসকেডি এবং বেসিক সিকেডি অ্যাসেম্বলিংয়ের জন্য অ্যাসেম্বলি প্ল্যান্টের দিকে যাবে।
গবেষণা অনুসারে, যানবাহনের স্থানীয় সমাবেশ ২০২৫ সালের মধ্যে অটোমোবাইল শিল্পের সামগ্রিক মূল্য ১৫-৪০ শতাংশ কমাতে পারে। যদি দাম কমানো হয়, মধ্যবিত্ত থেকে নি¤œ-মধ্যবিত্তের একটি বিশাল জনসংখ্যা পরিবার এবং ব্যক্তিগত গাড়ি কিনবে। বিশ্লেষণ আরও দেখায় যে ব্যক্তিগত গাড়ির বার্ষিক বিক্রি দ্বিগুণ হবে এবং সেই বিক্রির ৬০ শতাংশ, ২০২৫ সালের মধ্যে একেবারে নতুন গাড়ির দ্বারা কভার করা হবে সুযোগটি ঘেরাও করার জন্য, বেশ কয়েকটি কোম্পানি এরই মধ্যে সংযোজন কারখানা স্থাপন করেছে এবং কয়েকটি তা করার পরিকল্পনা করছে। প্রথম বেসরকারি খাতের পিএইচপি ২০১৫ সালে গাড়ি সংযোজন কারখানা স্থাপন করে। তারা বাংলাদেশে মালয়েশিয়ার ‘প্রোটন’ ব্র্যান্ডের গাড়ি সংযোজন করছে। ফেয়ার টেকনোলজিস গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত কারখানায় হুন্ডাই সেডান, এসইউভি ও এমভিপি সংযোজন করছে। সরকারেরও লক্ষ্য রয়েছে ২০৩০ সালের মধ্যে সব নিবন্ধিত যানের কমপক্ষে ১৫ শতাংশ ‘পরিবেশবান্ধব বিদ্যুতে’ চালিত হবে। এভাবে স্থানীয় কোম্পানিগুলোও বৈদ্যুতিক যান (ইভি) তৈরিতে পিছিয়ে নেই। বাংলাদেশ অটোমোবাইল ইন্ডাস্ট্রি বঙ্গবন্ধু শিল্প পার্কে একটি ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল (বিইভি) কারাখানা নির্মাণ করছে।
বাংলাদেশের অটোমোবাইল শিল্প আগের তুলনায় অনেক বেশি উন্নত হলেও এখন পর্যন্ত আশানুরূপ সফলতা লাভের সুযোগ পায়নি। হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি বিবেচনা করে আমদানি শুল্ক নীতি ভবিষ্যতে টেকসই প্রবৃদ্ধি আনবে। সরকার যদি অটোমোবাইল অ্যাসেম্বলি এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে জোর দেয়, তাহলে একদিন আমরা দেখতে পাব ‘মেড ইন বাংলাদেশ’ গাড়ি এদেশের স্থানীয় চাহিদা পূরণ করছে এবং আন্তর্জাতিক বাজারেও রফতানী করছে।
শুধু তাই নয়,বর্তমানে বিশ্বে অটোমোবাইলে প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার রয়েছে। স্পেয়ার পার্টসের বাজার প্রায় ৫০০ বিলিয়ন ডলার। এসব বাজারে আমাদের যেখানে গার্মেন্টস খাতের মতো প্রসার হওয়ার সুযোগ রয়েছে। এর জন্য সরকারি সহায়তা প্রয়োজন রয়েছে। যার মধ্যে রয়েছে বন্ডেড ওয়্যার হাউস ও রপ্তানি প্রণোদনার মতো সুবিধা।
পাশাপাশি রপ্তানি প্রণোদনা। তার জন্য সরকারের বেশি খরচ হবে না। প্রথম দুই বছরে ২০ শতাংশ প্রণোদনা দেয়া যেতে পারে। তবে অটোমোবাইল শিল্প সংশ্লিষ্টরা অল্প দামে বিশ্ব মার্কেটে প্রবেশ করতে পারবো এবং কম করে হলে ১ ট্রিলিয়ন ডলারের সমৃদ্ধি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে কোনো বিদেশি কোম্পানি সাড়া দেয়নি বলে এতো হা হুতাশ কেনো? বাপেক্সকেই সমুদ্রেও তেল-গ্যাস অনুসন্ধানের দায়িত্ব দেয়ার দায়িত্ববোধ- কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমাই সম্ভব ইনশাআল্লাহ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূদী ব্যাংক ব্যবস্থা মূলত: আত্মঘাতী এবং শোষক ব্যবস্থা। ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা শত শত শ্রমিকই নয় বরং গোটা আর্থো-সামাজিকখাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্থ, লা’নতগ্রস্থ, বেকারত্বে জর্জরিত। বর্তমান সংকটাপন্ন অর্থনীতি বাঁচাতে অতিসত্বর সুদী ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ব্যাংক ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












