মার্কিনিদের নৌ-অবরোধ এড়িয়ে ২৭০০ কোটি টাকার তেল নিয়ে গেলো ইরানি ট্যাংকার
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ মে, ২০২৬ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির একটি বিশালাকৃতির ট্যাংকার যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এড়িয়ে ইরান থেকে তেল নিয়ে গেছে। এটি বর্তমানে এশিয়া প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে।
এই ট্যাংকারে আছে ১৯ লাখ ব্যারল তেল। যেগুলোর দাম ২২০ মিলিয়ন ডলার। বাংলাদেশি অর্থে যা প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার সমান।
ট্যাংকার ট্রেকার গতকাল রোববার (৩ মে) এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, ট্যাংকারটির নাম ‘হিউজ’। এক সপ্তাহেরও বেশি সময় আগে এটিকে শ্রীলঙ্কায় সর্বশেষ দেখা গিয়েছিলো। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লোমবোক প্রণালি দিয়ে পার হয়ে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে।
ট্যাংকার ট্রেকার জানিয়েছে, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌদস্যুরা যখন নৌ-অবরোধ আরোপ করে তখন ‘হিউজ’ ইরানি নৌসীমায় ছিলো। ট্রেকার প্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘হিউজ’ গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের দিকে রওনা দেয়। এরপর থেকেই ট্যাংকারটি আর এটি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমে যোগাযোগ করেনি। ফলে এই জাহাজের অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য জানা যাচ্ছিলো না।
এমন সময় ইরানি ট্যাংকার পার হওয়ার তথ্য এলো যখন যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা এখন পর্যন্ত ইরানি বন্দর থেকে আসা-যাওয়া করা ৪১টি জাহাজকে তাদের গতিপথ বদলাতে বাধ্য করেছে। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের মৃত্যু
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিতে মুর্হুমুহু ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেনা সহায়তায় সাজেক ছাড়লেন দেড়শ পর্যটক, আটকা পড়েন ৫ শতাধিক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বকাপে দেশে ১১ মৃত্যু: সহিংসতা, তীব্র শব্দ দূষণসহ উদযাপন নিয়ন্ত্রণে রিট
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রায়ের কপি ছাড়া সারোয়ারের শপথ না করাতে ইসিকে চিঠি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় ৪৮ হাজার থেকে ১০ হাজারে নামছে অটোরিকশা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের প্রতিশোধ চলছে, মার্কিন ঘাঁটি তছনছ করার হুঁশিয়ারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)