গান্ধী বেঁচে থাকলে মুসলিম তাড়ানোর পক্ষেই থাকতো, দাবি আসামের মুখ্যমন্ত্রীর
, ১২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত রাজ্যের বাংলাভাষী মুসলিমদের আবারও বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসী বলে বিতর্কিত আখ্যা দিয়েছে। সে ভারতীয় আদালতের রায়ের কথা উল্লেখ করে তাদের ‘মিয়া মুসলিম’ বলে উল্লেখ করে বলেছে, ‘গান্ধী বেঁচে থাকলে এই তথাকথিত অভিবাসী বিতাড়ন ইস্যুতে আসামবাসীর পাশে দাঁড়াতো।’
হিমন্ত গতকাল শনিবার বলেন, যদি গান্ধী বেঁচে থাকতো, তাহলে সে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আসামবাসীর লড়াইকে সমর্থন করতো। তার মতে, রাজ্যের অধিকার ও পরিচয় রক্ষা করা কোনোভাবেই ঘৃণার প্রকাশ নয়। গান্ধীর প্রপৌত্র তুষারের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের জবাবে আসামের মুখ্যমন্ত্রী বলেছে, গণতন্ত্রে সরকার বদলায় নির্বাচনের মাধ্যমে। ভয় দেখিয়ে বা কোনো নির্বাচিত মুখ্যমন্ত্রীকে আগেভাগে সরানোর চেষ্টা করে সরকার পরিবর্তন করা যায় না।
এক্সে শেয়ার করা এক পোস্টে হিমন্ত লেখে, ‘আজ যদি বাপু বেঁচে থাকতো, সে আসামবাসীর পাশেই দাঁড়াতো।
ইতিহাস বলছে, তার (গান্ধীর) হস্তক্ষেপের কারণেই আসাম পাকিস্তানের অংশ হওয়া থেকে ছুটে গিয়েছিলো।
গান্ধীর প্রপৌত্র তুষার এক্সে লিখেছিলো, ‘যদি ভারত গান্ধীর ভারতের মতো হতো, তাহলে দেশের নাগরিকরা আসামের মুখ্যমন্ত্রীকে তার অফিস থেকে টেনে বের করতো এবং তার ঘৃণামূলক মন্তব্যের জন্য তাকে অভিশংসিত করতো। দুর্ভাগ্যজনকভাবে আজ আমরা ঘৃণা ও বিভাজনের উচ্চ পুরোহিত মোদির দেশে বাস করছি।’
এই বিতর্ক শুরু হয়েছে আসামের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ‘মিয়া মুসলিম’ মন্তব্যকে ঘিরে। এই শব্দ ব্যবহার করে সে বাংলাদেশ থেকে যাওয়া তথাকথিত অভিবাসীদের বোঝাতে চেয়েছিলো বলে অভিযোগ ওঠে, যা নিয়ে তীব্র সমালোচনা হয়। হিমন্ত তার বক্তব্যের পক্ষে সাফাই দিয়ে বলে, ‘মিয়া মুসলিম’ শব্দটি সে তৈরি করেনি। তার দাবি, বাংলাদেশ থেকে আসা যে জনগোষ্ঠীটি আসামে বসতি গড়েছে, তারাই নিজেদের পরিচয় দিতে এই শব্দটি ব্যবহার করে আসছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












