পাকিস্তানে দফায় দফায় হামলা, ১০ নিরাপত্তাকর্মীসহ নিহত ৯৮
, ১২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দফায় দফায় সমন্বিত হামলার চেষ্টা ব্যর্থ করে গতকাল শনিবার (৩১ জানুয়ারি) অন্তত ৩৭ ‘সন্ত্রাসীকে’ হত্যার দাবি করেছে নিরাপত্তা বাহিনী। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় প্রদেশটিতে মোট নিহত ‘সন্ত্রাসীর’ সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। এসব অভিযানে নিরাপত্তা বাহিনী ও পুলিশের ১০ সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যম।
গতকাল শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, বেলুচিস্তানের ১২টি স্থানে একযোগে হামলার চেষ্টা চালায় ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে চিহ্নিত একটি গোষ্ঠী। তবে সময়োচিত ও কার্যকর অভিযানের মাধ্যমে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়। নিরাপত্তা সূত্র জানায়, এসব অভিযানে জড়িত ৩৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
পাকিস্তান বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে অভিহিত করে থাকে। ইসলামাবাদের দাবি, পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা তৈরিতে ভারতের মদদে এসব গোষ্ঠী কাজ করে থাকে।
রেডিও পাকিস্তান জানিয়েছে, বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান এখনো চলছে। চলমান অভিযানে আরও সন্ত্রাসী হতাহতের খবর এবং স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, গত দুইদিনে প্রদেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী অন্তত ৭০ সন্ত্রাসীকে হত্যা করেছে। তিনি বলেন, ‘মনোবল ভেঙে পড়ায় সন্ত্রাসীরা সকালে একাধিক স্থানে হামলার চেষ্টা চালায়। তবে বেলুচিস্তান পুলিশের সাহসী সদস্য ও ফ্রন্টিয়ার কোরের (এফসি) সদস্যরা যৌথভাবে এসব হামলা প্রতিহত করছে এবং এখন পর্যন্ত আরও ৩৭ সন্ত্রাসী নিহত হয়েছে।’
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে কোয়েটা, সিবি ও চামানে মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। হামলার ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বেলুচিস্তানের সব সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইসলামাবাদভিত্তিক পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেড়েছে এবং সন্ত্রাসসংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়েছে ২১ শতাংশ। ওই বছরে দেশজুড়ে মোট ৬৯৯টি সন্ত্রাসী হামলার ঘটনা নথিভুক্ত হয়। সূত্র: ডন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












