গাজা-সিরিয়ায় দখলদার ইসরায়েলের হামলা: ‘অবাক’ ট্রাম্প, নেতানিয়াহুর ওপর বাড়ছে সন্দেহ
, ৩০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৬ জুলাই, ২০২৫ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
গাজা ও সিরিয়ায় ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে নেতানিয়াহুর প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। হোয়াইট হাউজ জানিয়েছে, এই হামলাগুলো ট্রাম্পকে ‘আচমকা’ বিস্মিত করেছে ও উভয় ক্ষেত্রেই নেতানিয়াহুর সঙ্গে তাৎক্ষণিক ফোনে কথা বলে পরিস্থিতি ‘ঠিক’ করার চেষ্টা করেছে সে।
হোয়াইট হাউজের সূত্রগুলো বলছে, এ ঘটনাগুলো দুই নেতার মধ্যে চলমান সম্পর্কের উত্তেজনাপূর্ণ পরিবেশের ইঙ্গিত দেয়। বিশেষ করে যখন নেতানিয়াহুর প্রতি ট্রাম্প প্রশাসনের ‘সংশয়’ বা ‘সন্দেহ’ আরও স্পষ্ট হয়ে উঠছে।
গত বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি বিমান হামলার পর ট্রাম্প দ্রুত নেতানিয়াহুকে ফোন করে ও এ হামলাকে ‘ভুল’ আখ্যা দিয়ে প্রকাশ্যে বিবৃতি দিতে বলে। ওই হামলায় অন্তত তিনজন নিহত হয়।
একইভাবে সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি ভবনে ইসরায়েলি বিমান হামলা নিয়েও ট্রাম্প ক্ষুব্ধ হয়। এই সময়টিতে ট্রাম্প প্রশাসন যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে।
গত সোমবার (২১ জুলাই) হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছে, ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ভালো কাজের সম্পর্ক বজায় রাখে ও নিয়মিত যোগাযোগ করে। তবে গাজা ও সিরিয়ায় সাম্প্রতিক বোমা হামলা তাকে বিস্মিত করেছে।
সে আরও বলেছে, উভয় ঘটনাতেই ট্রাম্প তাৎক্ষণিকভাবে নেতানিয়াহুকে ফোন করে এবং পরিস্থিতি মীমাংসার চেষ্টা করে।
হোয়াইট হাউজ সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করে জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক জটিল ছিলো। দুই নেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কখনো খুব ঘনিষ্ঠ হয়নি, বরং মাঝে মধ্যেই দ্বিধা-সন্দেহ ছায়া ফেলেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কা ও মদীনা শরীফ ছাড়া সৌদির সব স্থানে হামলার হুমকি হুথিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো তুরস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপালে আবার হড়পা বান, ভেসে গেছে বাড়ি-সেতু
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)