গাজা নিয়ে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গণগ্রেফতার
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৫ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১২ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ কলম্বিয়া ও ইয়েল ক্যাম্পাস থেকে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে চলমান বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গত সোমবার (২২ এপ্রিল) রাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রধান আলোচনা ও বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে দখলদার ইসরায়েল-গাজা যুদ্ধ ও বাকস্বাধীনতা। বিষয়টি গাজায় ইসরায়েলি আগ্রাসনকেই উৎসাহিত করেছিল। এরপর ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করলে বিশ্ববিদ্যালয়গুলো উভয় পক্ষের শিক্ষার্থীদের বিক্ষোভ-প্রতিবাদের মূল কেন্দ্র হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে চলমান আন্দোলন গত সপ্তাহে বিশ্বের মনোযোগ আকর্ষণ করে যখন নিউইয়র্ক সিটি পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শতাধিক বিক্ষোভরত শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। বিক্ষোভের অংশ হিসেবে ক্যাম্পাসে তাঁবু গেড়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পুলিশ গ্রেপ্তার করার পর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ চলছে। কিন্তু অনেক মার্কিন রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাসের ইহুদিভিত্তিক সংগঠনসহ বিভিন্ন মাধ্যম চলমান এই বিক্ষোভকে ইহুদি-বিরোধী আন্দোলন হিসেবে দাবি করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)