গাজা নিয়ে বক্তব্য প্রত্যাহার করলো ট্রাম্প
কট্টর ইহুদীপন্থী ট্রাম্প এবার গাজার বিষয়ে পিছু হটার ঘোষণা দিলো। সম্প্রতি সে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার বিষয়ে তার পূর্বের বক্তব্য প্রত্যাহার করে বলেছে, ‘গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না।’
গত বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।
বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেলের সঙ্গে বৈঠকের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সে এ মন্তব্য করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের বিতর্কিত প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দা ও প্রত্যাখ্যানের মুখে পড়ে।
মিশর, জর্ডান ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো সতর্ক করে জানায়, এমন কোনো পরিকল্পনা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এরই পরিপ্রেক্ষিতে, আরব দেশগুলো গাজার পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের মিসরীয় পরিকল্পনা গ্রহণ করে, যা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিপরীতে কাজ করবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।