বাংলাদেশের ঋণমান ‘নেতিবাচক’ করেছে মুডিস
ব্যাংকখাত নিয়ে শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশের ঋণমান কমিয়েছে আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস। আগের ঋণমান বি-ওয়ান থেকে নামিয়ে বি-টু করা হয়েছে।
গত বুধবার (১২ মার্চ) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
এতে বলা হয়, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংকখাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই ঋণমান 'বি-ওয়ান' থেকে 'বি-টু'তে নামানো হয়েছে।
বাংলাদেশের ঋণমান পরিস্থিতি স্থিতিশীল থেকে নেতিবাচক অবস্থায় চলে গেছে জানিয়ে সংস্থাটি আরও জানায়, বাংলাদেশে সম্পদের ঝুঁকি বাড়ছে ও অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটছে, যা ব্যাংকগুলোর মুনাফা ও স্থিতিশীলতার ওপর চাপ তৈরি করবে।
সংস্থাটির পূর্বাভাস বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশে নেমে আসতে পারে। যা আগের বছরের ৫.৮ শতাংশের তুলনায় ১.৩ শতাংশ কম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।