গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
-পুতিনের হুঁশিয়ারি : ‘গাজায় অভিযানের পরিণতি হবে ভয়াবহ’
-গাজায় অবরোধ বন্ধের বিষয়ে নিশ্চুপ বাইডেন
-ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৩২৪ ফিলিস্তিনি নিহত
আল ইহসান ডেস্ক:
আলটিমেটামের পর গাজায় স্থলপথে অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোর থেকে এ অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। এর আগে জুমুয়াবার (১৩ অক্টোবর) ২৪ ঘণ্টার অলটিমেটাম দেয় ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা গাজায় সন্ত্রাসী সেল ও স্থাপনার হুমকি দূর করতে অভিযান শুরু করেছে। এ এলাকায় আটক জিম্মিদের উদ্ধারে নানা প্রমাণও সংগ্রহ শুরু করেছে তারা।
ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ইসরায়েলের ফোর্স হামাসকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। তারা ফিলিস্তিনের হামলার জবাবে তাৎক্ষণিক ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে, আইডিএফ গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে সন্ত্রাস ও অস্ত্রমুক্ত করতে অভিযান শুরু করেছে। তারা ফিলিস্তিনিদের হাতে আটক ইসরায়েলি বন্দিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
এর আগে জুমুয়াবার গাজার প্রায় ১১ লাখ বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। তাদের এই নির্দেশনার জবাবে ফিলিস্তিনি সংগঠন হামাস বলছে, ইসরায়েলের নির্দেশ মানা হবে না, গাজাবাসী তাদের ঘর ছেড়ে কোথাও যাবে না।
দেয়াল তুলল মিসর, ফিলিস্তিনিরা যাবে কোথায়:
হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতের এক সপ্তাহ পার না হতেই রাফাহ সীমান্তে দেয়াল তুলেছে মিসর। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার আগেও এই সীমান্ত দিয়ে পারাপার করা হতো। কিন্তু হামলার পর এটি বন্ধ রাখে ইসরায়েল। এবার দেয়াল তুলল মিসর।
মানবাধিকার নিয়ে কাজ করা সিনাই ফর হিউম্যান রাইটস এক্সে একটি ছবি শেয়ার করেছে। ছবিতে দেখা যায়, কংক্রিটের নতুন দেয়াল তুলেছে মিসরের সেনাবাহিনী।
এ ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রি১য়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেন, ‘গাজা থেকে মিসরে যাওয়া আপাতত বন্ধ আছে। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সমন্বয় না করে কেউ মিসরে যেতে পারবেন না। এমনকি সেখান থেকে আসাও যাবে না।’
পুতিনের হুঁশিয়ারি : ‘গাজায় ইসরাইলের অভিযানের পরিণতি হবে ভয়াবহ’
এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘গাজায় নিরীহ জনগণের ওপর ইসরাইলের স্থল অভিযানের পরিণতি হবে ভয়াবহ।’
পুতিন গাজায় ইসরাইলের অভিযান নিয়ে গাজা উপত্যকায় ইসরাইলের স্থল অভিযানে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ‘একেবারে অগ্রহণযোগ্য’ হবে মন্তব্য করে সতর্কবার্তা দিয়েছে। কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে এক আলোচনা সভায় একথা বলেন পুতিন।
ফিলিস্তিন-ইসরাইলের বর্তমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলো পুতিন।
সে বলেছে, বর্তমান উত্তেজনার জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যর্থ নীতির প্রত্যক্ষ ফলাফল। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বন্দোবস্তকে একচেটিয়া করার চেষ্টা করেছিল, কিন্তু সমঝোতা খোঁজার বিষয়ে উদ্বিগ্ন ছিল না এবং ফিলিস্তিনি জনগণের মৌলিক স্বার্থকে বিবেচনায় নেয়নি তারা।
গাজায় অবরোধ বন্ধের বিষয়ে নিশ্চুপ বাইডেন:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় মানবিক সাহায্য আনার প্রয়োজনীয়তার কথা বলছে। কিন্তু সে বলছে না যে- ইসরাইলকে গাজার সম্পূর্ণ অবরোধ বন্ধ করতে হবে বলে উল্লেখ করেছে আল জাজিরার সাংবাদিক প্যাটি কুলহান।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এরও আগে ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে বলে, ‘আমরা এই সত্যটি অস্বীকার করতে পারি না যে- সিংহভাগ ফিলিস্তিনিদের হামাসের সাথে কোনো সম্পর্ক ছিল না।’
ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় ৩২৪ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টারও কম সময়ে অন্তত ৩২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরো অন্তত ১ হাজার জন। ভিকটিমদের অন্তত ৬৬ শতাংশই নারী ও পুরুষ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গাজার হাসপাতালগুলো সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় অন্তত ২ হাজার ২১৫ নিহত এবং ৭ হাজার ৭১৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৭২৪টি শিশু রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












