দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
গাজায় যুদ্ধ-বিরতি মানতে ইসরাইলের বাধ্য হওয়ার রহস্য
, ০৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সাদিস ১৩৯১ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৭ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সাম্প্রতিক দিনগুলোতে গাজার স্থল যুদ্ধে দখলদার সন্ত্রাসী ইসরাইলের বহু সেনা, ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরাইলের উত্তর-সীমান্তে হামলা জোরদার হওয়ায় ইসরাইল বেশ বেসামাল অবস্থায় পড়েছে বলে মনে করা হচ্ছে। হিজবুল্লাহ উত্তর ইসরাইলে এ পর্যন্ত অন্তত এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত হামলায় হতাহত হয়েছে ইসরাইলের বহু সেনা এবং বেশ কয়েটি ঘাঁটি ধ্বংস হয়েছে। কোনো কোনো ইসরাইলি ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।
ওদিকে ইয়েমেনের আনসারুল্লাহও ইসরাইলের কোনো কোনো সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আনসারুল্লাহ ইসরাইলের জন্য রসদবাহী এক বিশাল জাহাজও আটক করেছে লোহিত সাগরে।
ফলে দখলদার সন্ত্রাসী ইসরাইল বেশ চাপের মুখে পড়েছে রণাঙ্গনে। মার্কিন সরকার ইসরাইলের প্রধান সহযোগী হওয়ায় ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোর ওপরও ক্রমেই হামলা বাড়িয়ে দিয়েছে প্রতিরোধ অক্ষের কোনো কোনো গোষ্ঠী। ফলে মার্কিন সরকারের পক্ষ থেকেও হয়তো ইসরাইলের ওপর চাপ ক্রমেই বাড়ছিল।
ইসরাইলের ভেতরেও যুদ্ধ-বিরতির জন্য নেতানিয়াহুর ওপর চাপ ক্রমেই বাড়ছে। ইসরাইলে হামাসের অতর্কিত হামলার পর ইসরাইলি সেনাবাহিনীর ভুল ও দিশাহারা পদক্ষেপের কারণে প্রায় সাড়ে তিনশত ইসরাইলি নাগরিক নিহত হওয়ার খবর ফাঁস হওয়ায়ও ঘরোয়াভাবে ব্যাপক চাপের শিকার হয়েছে যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকার।
হামাসকে দুর্বল করা বা ধ্বংস করতে এবং ইসরাইলি যুদ্ধ-বন্দিদের মুক্ত করার জন্য স্থল-অভিযান ও বোমা হামলা কার্যকর বলে প্রমাণ হয়নি। অন্য কথায় ইসরাইল হামাসের তেমন কোনো ক্ষতিই করতে পারেনি ৪৬ দিন ধরে অভিযান চালিয়েও।
অথচ গাজার বেসামরিক জনগণের ওপর ও বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইসরাইলের পাশবিক গণহত্যা আর অমানবিক অবরোধ অব্যাহত থাকায় বিশ্ব-জনমত এবং বিশ্বের অনেক সরকার ইসরাইলের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে প্রতিবাদ জোরদারের মাধ্যমে।
বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ ইসরাইলের যুদ্ধ অপরাধের বিষয়টি তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশের শীর্ষ পর্যায়ের নেতা বা মন্ত্রী যুদ্ধ-অপরাধের জন্য প্রকাশ্যে ইসরাইলের নিন্দা জানিয়েছে এবং কোনো কোনো দেশ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন অথবা স্থগিত করেছে। আর ইসরাইলের ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিষয়টিও লক্ষ্যনীয়।
তাই এটা স্পষ্ট ইসরাইল অত্যন্ত অসুবিধাজনক অবস্থার কারণেই যুদ্ধ-বিরতি চুক্তিতে রাজি হচ্ছে যা হামাসসহ প্রতিরোধ অক্ষের জন্য বড় ধরনের বিজয়ের সূচনা করবে বলে মনে করা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












