গাজায় যুদ্ধবিরতি ভাঙার শঙ্কা, উৎকণ্ঠা
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন ট্রাম্প সতর্ক করে বলেছে, আগামী শনিবার সন্ধ্যার মধ্যে গাজা থেকে সব জিম্মিকে মুক্ত করা না হলে দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব দেবে। এতে গাজায় নারকীয় ধ্বংসযজ্ঞ নেমে আসবে।
গত সোমবার হামাস ঘোষণা দেয়, গাজায় দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে পূর্বনির্ধারিত জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে। আগামী শনিবার কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হচ্ছে না। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বাড়ি ফেরার পথে বাস্তুচ্যুতদের ওপর গোলাবর্ষণ, ত্রাণ আটকে দেওয়া, গুলি চালানোসহ নানা অভিযোগ তুলেছে হামাস।
দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, গাজার যুদ্ধবিরতি প্রসঙ্গে গত সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ট্রাম্প। এ সময় সে যুদ্ধবিরতি বাতিলের হুমকি ছাড়াও গাজার বাসিন্দাদের গ্রহণ না করলে জর্ডান ও মিশরে সহায়তা বন্ধেরও হুঁশিয়ারি দেয়। এর আগে ট্রাম্প গাজার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার বার্তা দিয়ে বলেছে, স্থানটি দখলে নিয়ে সে আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে চায়। গাজা হবে পুরো বিশ্ববাসীর। যুদ্ধবিরতি বাতিলের এ হুঁশিয়ারির পর দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সেনাসদস্যদের নির্দেশ পালনের জন্য সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দিয়েছে।
ট্রাম্প হামাসকে ‘ভয়ানক’ বর্ণনা করে বলেছে, ‘যদি আগামী শনিবার রাত ১২টার মধ্যে সব জিম্মির মুক্তি দেওয়া না হয়, তাহলে আমি মনে করি, এটা (যুদ্ধবিরতি) বাতিলের উপযুক্ত সময় হবে। সব বাজি বন্ধ হোক; নরক নেমে আসুক।’ যে সময়সীমা সে দিচ্ছে, তা নেতানিয়াহুর দেওয়া নয় বলেও জানায় ট্রাম্প। তবে হামাস বলছে, ট্রাম্পকে অবশ্যই স্মরণ রাখতে হবে, দখলদার ইসরায়েলের জিম্মিদের বাড়ি ফেরানোর জন্য একমাত্র পথ যুদ্ধবিরতি চুক্তি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)