গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া ও চীনের উদ্বেগ
জাতিসংঘে যুক্তরাষ্ট্র উত্থাপিত একটি খসড়া প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছে রাশিয়া ও চীন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের একটি পরিকল্পনায় সমর্থন চেয়ে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে।
কূটনীতিকেরা বলছেন, নিরাপত্তা পরিষদের একমাত্র আরব সদস্যদেশ আলজেরিয়াও প্রস্তাবটিতে সমর্থন দিতে প্রস্তুত নয় বলে ইঙ্গিত দিয়েছে।
এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেয়। সে একে ইসরায়েলি উদ্যোগ বলে উল্লেখ করে। এই পরিকল্পনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ওই পরিকল্পনাটি এখনো হামাসের বিবেচনাধীন।
কূটনীতিকেরা বলছে, নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশ প্রস্তাবটি নিয়ে উদ্বিগ্ন। তারা প্রশ্ন তুলেছে যে আসলেই ইসরায়েল এ প্রস্তাব গ্রহণ করেছে কি না। তারা চায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবির ব্যাপারে পরিষদ অটল থাকুক।
যুক্তরাষ্ট্রের পরিকল্পনাটি সংশোধনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। রাশিয়ার সে প্রস্তাবও হাতে পেয়েছে রয়টার্স। মস্কো চায় লড়াইরত পক্ষগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর হোক। মস্কো আরও চায়, প্রথম ধাপে যুদ্ধবিরতি চলতে চলতেই দ্বিতীয় ধাপের বিষয়ে আলোচনা হোক।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।