গাজায় প্রচণ্ড শীতে ৬ নবজাতকের মৃত্যু
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গাজা উপত্যকায় প্রচ- শীতের মধ্যে অন্তত ছয় ফিলিস্তিনি নবজাতক হাইপোথার্মিয়ায় মারা গেছে। স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
গাজা সিটির ফ্রেন্ডস অব দ্য পেশেন্ট চ্যারিটেবল হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা: সাঈদ সালাহ জানান, এক থেকে দুই দিন বয়সী তিন নবজাতককে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মারা যায়। তার আগে মঙ্গলবার সকালে আরো দুই শিশু মারা যায় এবং দক্ষিণ গাজার খান ইউনিসে ছয় নম্বর মৃত্যুর ঘটনা ঘটে।
গাজার বেসামরিক সুরক্ষা সংস্থাও নিশ্চিত করেছে, গত সপ্তাহের তীব্র শৈত্যপ্রবাহ ও তাপের অভাবের কারণে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে।
সালাহ জানান, তার হাসপাতালের নবজাতক বিভাগ সম্প্রতি তীব্র হাইপোথার্মিয়ার আটটি গুরুতর রোগী পেয়েছে, যাদের সবাইকে নিবিড় পরিচর্যায় রাখতে হয়েছে।
আলজাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, ‘চিকিৎসকরা নিশ্চিত করেছেন, এই নবজাতকরা হাসপাতালে আসার সময় কোনো নির্দিষ্ট রোগে ভুগছিল না। তারা শুধু জন্ম নিয়েছে এবং তাদের পরিবার তাদের উষ্ণ রাখার কোনো উপায় খুঁজে পায়নি।’
এদিকে হামাস এই মৃত্যুগুলোকে ইসরায়েলের ‘অপরাধমূলক’ নীতির ফলাফল বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা গাজায় আশ্রয় ও অন্যান্য প্রয়োজনীয় মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শুধু ডিসেম্বর মাসেই গাজায় হাইপোথার্মিয়ায় অন্তত আট নবজাতক মারা গেছে এবং ভয়াবহ শীতকালীন পরিস্থিতিতে ৭৪টি শিশু মারা গেছে।
ইসরায়েলি হামলায় পশ্চিম তীরের স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত:
অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পশ্চিম তীরে চিকিৎসা স্থাপনার ওপর ক্রমবর্ধমান হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
ডব্লিউএইচওর প্রতিনিধি গত মঙ্গলবার গাজা থেকে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছে, তারা পশ্চিম তীরে সহিংসতার নতুন কেন্দ্রবিন্দুতে চিকিৎসা স্থাপনাগুলোর ওপর হামলার ক্রমাগত বৃদ্ধি প্রত্যক্ষ করছে। ২০২৪ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ডব্লিউএইচও পশ্চিম তীরে ৬৯৪টি চিকিৎসা স্থাপনার ওপর হামলার ঘটনা নথিভুক্ত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)