গাজায় ত্রাণ বিতরণ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে দখলদার সন্ত্রাসী ইসরাইল
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২৩ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ড্রোন হামলায় ৬ বিদেশী ত্রাণকর্মী নিহত হওয়ার পর গাজা যুদ্ধে তাদের নৃশংসতাকে ন্যায্যতা দেয়ার জন্য দখলদার সন্ত্রাসী ইসরাইল আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে। গত সোমবার রাতে কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহতে ত্রাণবাহী কনভয়তে দখলদার সন্ত্রাসী ইসরাইলের ড্রোন হামলার পর ওই ৬ বিদেশীসহ ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাত সদস্য নিহত হন।
ডব্লিউসিকে এর প্রতিষ্ঠাতা, শেফ বলেছে, দখলদার সন্ত্রাসী ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) তাদের বহরকে ‘পরিকল্পিতভাবে’ টার্গেট করেছিল, যদিও তারা ডব্লিউসিকে এর সাথে যোগাযোগ করেছিল এবং সাহায্য কর্মীদের গতিবিধি সম্পর্কে সচেতন ছিল। সে রয়টার্সকে বলেছে, ‘এটি এমন কোন দুর্ভাগ্যজনক পরিস্থিতি ছিল না যেখানে, ‘উফ’, আমরা ভুল জায়গায় বোমা ফেলেছিলাম। এমনকি যদি আমরা আইডিএফের সাথে সমন্বয় না করেও থাকতাম, তারপরেও কোন গণতান্ত্রিক দেশ এবং কোন সামরিক বাহিনী বেসামরিক এবং মানবিক সাহায্যকারীদের লক্ষ্যবস্তু করতে পারে না। ’
দখলদার সন্ত্রাসী ইসরাইলের প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু এবং আইডিএফ এই হত্যাকা-ের জন্য ক্ষমা চেয়েছে এবং বলেছে যে তদন্ত চলছে। দখলদার সন্ত্রাসী ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট মঙ্গলবার বলেছে যে, ইসরাইল সাহায্য বিতরণের আরও ভাল সমন্বয় সক্ষম করতে আন্তর্জাতিক গ্রুপগুলির সাথে একটি ‘যৌথ পরিস্থিতি কক্ষ’ খুলবে।
হত্যাকা-ের আশেপাশের পরিস্থিতি বিমান ও ড্রোন হামলার আদেশ দেয়ার ক্ষেত্রে দখলদার সন্ত্রাসী ইসরাইলের লক্ষ্যবস্তু পদ্ধতি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার নতুন করে যাচাই-বাছাই করেছে। দখলদার সন্ত্রাসী ইসরাইলি সংবাদপত্র হারেৎজ-এর একটি প্রতিবেদন অনুসারে, কনভয়টিতে কোনো সন্দেহভাজন ব্যক্তি ছিল না এবং সেটি দখলদার সন্ত্রাসী ইসরাইলি সেনাবাহিনীর সাথে পূর্ব-অনুমোদিত এবং সমন্বিত একটি পথ ধরে ভ্রমণ করছিল।
প্রায় ছয় মাসের সংঘাতে ভূখ-ে ২০০ জনেরও বেশি সাহায্য কর্মীসহ বহু চিকিৎসা কর্মী, সাংবাদিক এবং নাগরিক প্রতিক্রিয়া কর্মী নিহত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)