ইরানি প্রত্যাঘাতের শঙ্কা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার দখলদার সন্ত্রাসী ইসরাইলের
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২৩ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি কমান্ডারকে হত্যার পর সম্ভাব্য প্রত্যাঘাতের আশঙ্কায় দখলদার সন্ত্রাসী ইসরাইল তার বিমান প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করেছে এবং রিজারভিস্টদের তলব করেছে। দখলদার সন্ত্রাসী ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী এই তথ্য জানিয়েছে।
গত সোমবার দামেস্কে ইরানি দূতাবাসের পাশে অবস্থিত কনস্যুলার ভবনে হামলায় ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের সিরিয়াস্থ সবচেয়ে সিনিয়র কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রেজা জাহেদি, তার ডেপুটি এবং অন্য পাঁচ আইআরসিজি কর্মকর্তা নিহত হন। ইরান ও সিরিয়া এই হামলার জন্য দখলদার সন্ত্রাসী ইসরাইলকে দায়ী করে প্রতিশোধ গ্রহণের সংকল্প ব্যক্ত করেছে।
দখলদার সন্ত্রাসী ইসরাইলের চ্যানেল ১২-এর এক খবরে বলা হয়, প্রতিশোধ নিতে হিজবুল্লাহ বা অন্য কোনো গ্রুপকে না দিয়ে ইরান সরাসরি দখলদার সন্ত্রাসী ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।
দখলদার সন্ত্রাসী ইসরাইলে ইরান সরাসরি হামলা চালানোর ব্যাপারে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছে। সাবেক সামরিক গোয়েন্দাপ্রধান অ্যামোস বলেছে, দখলদার সন্ত্রাসী ইসরাইলে যদি ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে বিষ্ময়ের কিছু থাকবে না। সে গত জানুয়ারিতে পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা উল্লেখ করেছে।
হিব্রু ভাষার মিডিয়ার খবরে বলা হয়, হুমকি মূল্যায়নের পর বিমান প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করা হয়েছে, সৈন্যদের তলব করা হয়েছে।
গত সোমবারের ওই হামলার পর লেবানন থেকে হিজবুল্লাহ বেশ কয়েক দফা দখলদার সন্ত্রাসী ইসরাইলে রকেট নিক্ষেপ করেছে।
ঘটনাবলীর সাথে পরিচিত একজন পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, সর্বাত্মক যুদ্ধ না করেই কিভাবে জবাব দেয়া যায়, তা নিয়ে ভাবছে ইরান। তারা এমন কিছু করতে চায়, যাতে করে জবাবও দেয়া যায়, আবার উত্তেজনাও না বাড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)