গাজায় ঢিমেতালে ত্রাণ গেলেও যাচ্ছে না জ্বালানি
অবরুদ্ধ গাজা উপত্যকায় মিসরের রাফা ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাকের আরও একটি বহর প্রবেশ করেছে। এ বহরে ছিল মাত্র ২০টি ট্রাক। এর মধ্যে শনিবার (২১ অক্টোবর) থেকে গাজায় ঢুকল মোট ৫৪টি ট্রাক। এসব ট্রাকে খাদ্য, পানীয়, ওষুধ, কফিন, তাবুসহ অন্য নিত্যপণ্য থাকলেও নেই অতি প্রয়োজনীয় জ্বালানি।
স্থানীয় বিভিন্ন সূত্র বলছেন, গাজার মোট হাসপাতালের অর্ধেকের বেশির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। জ্বালানির অভাবে বিদ্যুৎ এবং ওষুধ না থাকায় এসব হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যায়। অবরুদ্ধ গাজার প্রায় ৬০ শতাংশ বিদ্যুৎ আসত ইসরায়েল হয়ে। যুদ্ধ শুরুর পর ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করায় তা বন্ধ হয়ে গেছে।
এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর গাজার প্রায় অর্ধেক বা ১০ লাখ মানুষ স্থানচ্যুত হয়েছে। আহত হয়েছে প্রায় ১৬ হাজার। উপত্যকাটির মোট জনসংখ্যা ২৩ থেকে ২৪ লাখ। এসব মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য, পানীয় ও ওষুধ দরকার। তাদের প্রয়োজন মেটাতে গাজায় দৈনিক অন্তত ১০০ ত্রাণবাহী ট্রাক ঢুকতে পারা উচিত বলে জানিয়েছে জাতিসংঘ।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।