ইসরায়েলকে নিঃশর্ত হত্যার ‘সবুজ সংকেত’ দেয়া উচিত নয় -কাতারের আমির
আল ইহসান ডেস্ক:
গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন কাতারের আমির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, উত্তেজনার এই ভয়াবহ বৃদ্ধি মধ্যপ্রাচ্য অঞ্চল এবং বিশ্বকে হুমকির মধ্যে ফেলছে। ইসরায়েলকে নিঃশর্ত হত্যার ‘সবুজ সংকেত’ দেওয়া উচিত নয়।
গাজা ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ কাতার। তাদের মধ্যস্থতায় হামাস অন্তত চারজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে কাতার।
গাজায় যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ‘ঘৃণ্য অপরাধ’ করছে ইসরায়েল -রাইসি
প্রতিরক্ষাবিহীন নারী ও শিশুদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রত্যক্ষ মদদে ইসরায়েল ‘ঘৃণ্য অপরাধ’ করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
সোমবার তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
লাভরভের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্য ‘ইসরায়েল না থাকলে আমাদের ইসরায়েল তৈরি করতে হবে’ মন্তব্যের সমালোচনা করে।
ইরানের প্রেসিডেন্ট এ সময় বলেন, শিশু, নারী এবং ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের বিনিময়ে হলেও যুক্তরাষ্ট্র তার স্বার্থ হাসিল করতে চায়।
ইব্রাহিম রাইসি আরও বলেন, যুক্তরাষ্ট্র তার বর্ণবাদী স্বার্থ রক্ষা এবং ইহুদিবাদী শাসনকে সমর্থন করার ক্ষেত্রে মাঠে যা অর্জন করতে পারেনি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপনের মাধ্যমে তা অর্জনের চেষ্টা করবে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।