গাজায় যেন কাঁদার মানুষও নেই: নিহত ফিলিস্তিনির ৭০ শতাংশই শিশু ও নারী
গাজায় গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোরেও ইসরায়েলি বিমান হামলা অব্যাহত ছিল। সর্বশেষ খবরে গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এতে ১৮তম দিনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ১৯৭-এ।
নিহতের মধ্যে শিশু ২ হাজারের বেশি। নারী ও বয়স্ক মানুষের সংখ্যা দেড় হাজারের বেশি। অর্থাৎ নিহত ফিলিস্তিনির মধ্যে শিশু, নারী ও বয়স্ক মানুষের সংখ্যা প্রায় ৭০ শতাংশ।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দৈনিক গড়ে প্রায় ১৮টি শিশু নিহত হয়েছে। অর্থাৎ প্রতি ১৫ মিনিটে একটি শিশু নিহত হচ্ছে গাজা উপত্যকায়।
১৮ দিনে গাজায় ১০ লাখের বেশি মানুষ স্থানচ্যুত হয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায় হামাস।
ইসরাইলের বোমা হামলায় প্রতিদিন, প্রতিক্ষণ গাজায় মানুষ মারা যাচ্ছে। এসব মান ুষের মৃত্যুতেও যেন কাঁদার মানুষ নেই। এত এত মৃত্যু আর লাশ দেখে দেখে, সেখানকার অধিবাসীরা মুখের ভাষা হারিয়ে ফেলেছেন। চোখ শুকিয়ে গেছে। কাঁদলে কোনো অশ্রু আসে না চোখে। এমনই একটি পরিস্থিতি অনলাইন আল জাজিরায় তুলে ধরেছেন সাংবাদিক মারাম হুমাইদ। তিনি লিখেছেন- গাজায় স্বাগতম। এটা এমন একটি স্থান, যেখানে প্রতিটি ফোনকল খবর দিচ্ছে কেউ না কেউ মারা গেছেন। প্রতিটি ম্যাসেজে জানানো হয় বন্ধুর বাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে। প্রতিটি বিমান হামলা মানুষের হৃদয়ে কম্পন ধরায়।
এই ভূমিতে বাড়ি বা বাসা বলতে বসবাসের এবং বিশ্রাম নেয়ার যে নিরাপদ জায়গাকে বোঝায়, তা আর নেই। এ অস্তিত্ব অনিশ্চিত। কোনো সতর্কতা ছাড়াই ধ্বংসযজ্ঞ চালানো হয়। বসবাসকারীদের সবচেয়ে বড় যে আশাটা টিকে আছে তা হলো পরিবার নিয়ে একসঙ্গে বেঁচে থাকা। কোনো প্রিয়জনকে যেন না হারান। সামষ্টিক ধ্বংসযজ্ঞের যেন শিকার না হন। রেজিস্ট্রি করা জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে অসংখ্য পরিবারকে। একবার তাদের কথা চিন্তা করুন। একনজরে দেখে মনে হবে এ এক বিপর্যয়। কিন্তু সতর্ক যাচাই করলে দেখবেন এটা এক নির্মম, নিষ্ঠুর বোমার বিয়োগাত্মক আঘাতের ফল।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।