গাজায় খাবারের অভাবে মানুষের জীবন হুমকির মুখে
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার বর্বর ইসরায়েলি সন্ত্রাসীদের আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, খাবারের অভাবে সেখানে মানুষের জীবন এখন সরাসরি হুমকির মুখে। শিশুদের মধ্যে পুষ্টিহীনতা মারাত্মকভাবে বেড়েছে, আর প্রতিদিন হাজার হাজার মানুষ না খেয়ে দিন কাটাচ্ছেন।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জুমুয়াবার (১১ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডব্লিউএফপির ডেপুটি নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছে, “এটা এমন এক মানবিক বিপর্যয়, যা আমাদের নজরে আগে কখনো আসেনি। ”
সে জানায়, ইসরায়েলের টানা অবরোধ, বিমান হামলা ও স্থল অভিযান শুধু ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুলই ধ্বংস করেনি, বরং পুরো খাদ্য সরবরাহ ব্যবস্থাকে ভেঙে দিয়েছে।
কার্ল স্কাউ বলেছে, গাজায় এখন মানবিক সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে, জাতিসংঘের সহায়তা দেওয়ার সামর্থ্যও সীমিত হয়ে পড়েছে। বর্তমানে প্রায় ৯০ হাজার শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে এবং তাদের জরুরি চিকিৎসার প্রয়োজন।
ডব্লিউএফপির তথ্য অনুযায়ী, গাজার প্রতি তিনজন বাসিন্দার একজন দিনে এক বেলার খাবারও জোগাড় করতে পারছে না। এই দুর্ভিক্ষ পরিস্থিতিকে ‘মনুষ্যসৃষ্ট সংকট’ হিসেবে আখ্যায়িত করে সংস্থাটি বলছে, যদি অবিলম্বে অবরোধ তুলে না নেওয়া হয় এবং খাদ্য সহায়তা প্রবেশ না করতে দেওয়া হয়, তবে মৃত্যু ও দুর্ভিক্ষ আরও ব্যাপক আকার ধারণ করবে।
আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় অবাধ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানালেও দখলদার ইসরায়েলের নিয়ন্ত্রণ ও নিরাপত্তাজনিত বাধার কারণে তা কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে না। ফলে খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট দিনে দিনে আরও ভয়াবহ হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)