গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৬৯ হাজার
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রায় এক মাস আগে হামাস ও সন্ত্রাসী ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও গাজায় মৃত্যুর মিছিল থামেনি। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও লাশ উদ্ধারের পর গত শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে।
মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতির পর গত এক মাসেই ইসরায়েলি হামলায় আরও ২৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত শনিবারও নতুন করে বেশ কিছু হত্যার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তাদের অবস্থানের দিকে এগিয়ে আসায় ‘ইয়েলো লাইন’ অতিক্রমকারী এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এই ইয়েলো লাইনটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ, যেখানে ইহুদীবাদী সেনাদের পিছু হটার কথা ছিলো।
দক্ষিণ গাজাতেও একইভাবে ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগে আরও একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার সেনারা। শুধু তাই নয়, সীমারেখার কাছাকাছি গেলে সাধারণ ফিলিস্তিনি পরিবারগুলোকেও লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
গত শনিবার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া একটি বিস্ফোরক যন্ত্রে প্রাণ হারিয়েছে এক ফিলিস্তিনি শিশু। এ তথ্য নিশ্চিত করেছে নাসের হাসপাতাল কর্তৃপক্ষ।
পশ্চিম তীরেও ইসরায়েলি সেনা অভিযান ও ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে। নাবলুসের দক্ষিণে বেইতা শহরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সংঘর্ষে জড়ায়, যখন স্থানীয়রা জলপাই সংগ্রহে ব্যস্ত ছিলেন।
ইসরায়েলি কর্মী ও বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য জোনাথন আল জাজিরাকে জানায়, মুখোশধারী কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারী ক্লাব ও পাথর নিয়ে ফিলিস্তিনি গ্রামবাসীদের ওপর হামলা চালায়। এতে অন্তত এক ডজনের বেশি মানুষ আহত হন, যাদের মধ্যে একজন সাংবাদিক ও ৭০ বছর বয়সী এক কর্মীর চোয়াল ও গালের হাড় ভেঙে যায়।
ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন জানায়, ওই হামলায় পাঁচ সাংবাদিক আহত হয়েছেন। ঘটনাটিকে তারা ‘সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে সংঘটিত যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।
জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরের ৭০টি শহর ও গ্রামে অন্তত ১২৬টি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে, যেখানে চার হাজারের বেশি জলপাইগাছ কেটে ফেলা বা নষ্ট করা হয়েছে। শনিবারও জেনিনের দক্ষিণ-পূর্বে রাবা গ্রামে বসতি স্থাপনকারীরা ইসরায়েলি সেনাদের সহায়তায় ফিলিস্তিনি বাড়িঘরে হামলা চালায়।
অন্যদিকে, দখলকৃত পূর্ব জেরুজালেমের উত্তরের আর-রাম এলাকায় এক ফিলিস্তিনিকে পায়ে গুলি করে আহত করেছে সেনারা। রাতে নাবলুসের পূর্বে সালেম গ্রামের ইজ আল-দিন আল-কাসসাম মসজিদে নামাজরত মুসল্লিদের দিকে গ্যাস ছোড়ার ঘটনায় বহু মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন।
২০২৬ সালে দশকের সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়তে যাচ্ছে ইংল্যান্ড।
পানিধারগুলোতে দ্রুত পানি কমে যাচ্ছে। এ কারণে শুধু হোসপাইপ নিষেধাজ্ঞাই নয়, ব্যবসা ও শিল্পের জন্যও পানি-ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের প্রস্তুতি নেয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২২ সালের পর সবচেয়ে কঠিন শীত আসছে ইউরোপে, মারাত্মক জ্বালানি সংকটের আশঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনে সাবমেরিন শনাক্তকারী মুঠোযন্ত্র তৈরি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রিয়াদে সেনাপ্রধানদের জরুরি বৈঠক, হুথি-সউদী যুদ্ধে যোগদানের সম্ভাবনা কতটুকু পাকিস্তান-তুরস্কের?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় ধরণের বাজেট সংকটে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘গোপন অস্ত্র’ চীন, ৬ মাসে পৌঁছেছে ১৩০০ চালান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সন্ত্রাসী নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












