গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৯১ ফিলিস্তিনি
, ০৬ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতে নিহত হয়েছেন ৪৫ জন। ইসরায়েলি দখলদার বাহিনী তাদের ব্যাপকভাবে সমালোচিত স্থল আক্রমণ আরো তীব্র করেছে।
ইসরায়েলি দখলদার বাহিনী গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলকে ‘নিরাপদ মানবিক অঞ্চল’ হিসেবে চিহ্নিত করে ফিলিস্তিনিদের সেখানে সরে যাওয়ার নির্দেশ দিলেও এসব এলাকায় তারা হামলা চালিয়ে যাচ্ছে। গাজার সরকারি মিডিয়া অফিস ফিলিস্তিনি জনগণকে বিভ্রান্ত করার জন্য সন্ত্রাসী ইসরায়েলের নিন্দা জানিয়েছে।
গত শনিবার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ১১ আগস্ট গাজা সিটি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতি শুরু হওয়ার পর থেকে মধ্য ও দক্ষিণ গাজায় ১৩৩টি হামলায় এক হাজার ৯০৩ জন নিহত হয়েছেন। যা সেই সময়ের মধ্যে গাজাজুড়ে রিপোর্ট করা মোট মৃত্যুর প্রায় ৪৬ শতাংশ।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আরো বলা হয়েছে, দক্ষিণে সরে যেতে বলা সত্ত্বেও বেসামরিক নাগরিকদের সরাসরি লক্ষ্যবস্তু করা হচ্ছে। এমন পরিস্থিতে বিশ্বের নিষ্ক্রিয়তা গণহত্যার জন্য ‘সবুজ সংকেত’ হিসেবে বিবেচিত হবে।
মধ্য গাজা থেকে আল জাজিরা জানিয়েছে, শনিবার ভোর থেকে গাজা সিটিতে ইসরায়েলি হামলা বৃদ্ধি পেয়েছে এবং আল-শিফা হাসপাতালে হতাহতের সংখ্যা বাড়ছে।
এদিকে, ইসরায়েলি হামলা বৃদ্ধি পাওয়ায় গাজা সিটির কিছু হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। ইসরায়েলি বাহিনীর গাজা সিটি দখল করার এবং প্রতিদিন আরো বেশি মানুষকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা রয়েছে। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)