গাজায় আটক ফিলিস্তিনিদের সঙ্গে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের আচরণ যুদ্ধাপরাধের শামিল -এইচআরডব্লিউ
, ২৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে, গাজায় আটক ফিলিস্তিনিদের সঙ্গে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনীর করা অমানবিক আচরণ ‘যুদ্ধাপরাধের’ শামিল।
গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনিদের পোশাক খুলে অর্ধনগ্ন (অন্তর্বাস পরা) অবস্থায় দেখানো ভিডিও ফুটেজের নিন্দা করেছেন এইচআরডব্লিউর কর্মকর্তা ওমর শাকির। তিনি এইচআরডব্লিউর ফিলিস্তিন ও ইসরায়েল-বিষয়ক পরিচালক।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ওমর শাকির বলেন, গাজায় আটক ফিলিস্তিনি পুরুষদের পোশাক খুলে, চোখ বেঁধে যেসব মর্মান্তিক ছবি দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি সেনাবাহিনী প্রকাশ করেছে, তা তাদের (ফিলিস্তিনি) ব্যক্তিগত মর্যাদার ওপর আঘাত হিসেবে বিবেচিত। এটি একধরনের অমানবিক আচরণ, যা যুদ্ধাপরাধের শামিল। এ ক্ষেত্রে জেনেভা কনভেনশনের একটি ধারার কথা উল্লেখ করেন শাকির।
ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের জবাবদিহির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন এইচআরডব্লিউর এই কর্মকর্তা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের কিছু ভিডিও, স্থির ছবি অনলাইনে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, বেশ কিছু পুরুষ (আটক ফিলিস্তিনি) সড়কের ওপর দাঁড়িয়ে আছেন। তাদের পরনে অন্তর্বাস। তাদের মধ্যে অনেকে হাত ওপরের দিকে তুলে আছেন। অন্তর্বাস পরা একজন অস্ত্র সমর্পণ করছেন।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এসব ছবি-ভিডিওর ঘটনা নিয়ে করা প্রশ্নের সরাসরি জবাব দেয়নি। তবে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছে, তল্লাশির প্রয়োজনে সন্দেহভাজন ব্যক্তিদের শরীর থেকে পোশাক খুলে নিতে হয়। তারা যে বিস্ফোরক বা অন্য অস্ত্র লুকিয়ে রাখছেন না, তা নিশ্চিত করার জন্য এমনটা করতে হয়। তবে আটক ব্যক্তিদের সঙ্গে আন্তর্জাতিক আইন অনুসারে আচরণ করা হয়েছে।
গাজায় আটক ফিলিস্তিনিদের সঙ্গে করা এ আচরণের বিষয়ে অনেকে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তীব্র নিন্দা জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












