দুর্বল অভ্যন্তরীণ চাহিদা চীনের অর্থনীতিকে ক্রমে অস্থিতিশীল করে তুলছে
, ২৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চীনে ভোক্তা পর্যায়ে পণ্যমূল্য বা কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) দ্রুত পতন হচ্ছে। নভেম্বরে তিন বছরের মধ্যে দ্রুততম কমেছে। দুর্বল অভ্যন্তরীণ চাহিদা দেশটির অর্থনীতিকে ক্রমে অস্থিতিশীল করে তুলছে।
গত সোমবার প্রকাশিত ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) প্রতিবেদন অনুযায়ী, সিপিআই এক বছর আগে থেকে এবং অক্টোবরের তুলনায় শূন্য.৫ শতাংশ কমেছে।
মাসিক ও বার্ষিক উভয় ভিত্তিতে এটি রয়টার্সের জরিপের তুলনায় শূন্য.১ শতাংশ হ্রাসের মধ্যবর্তী পূর্বাভাসের চেয়ে গভীর। ২০২০ সালের নভেম্বরের পর থেকে বছরের পর বছর সিপিআই পতন সবচেয়ে তীব্র।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জু তিয়ানচেন বলেছে, ‘এ পরিসংখ্যান নীতিনির্ধারকদের জন্য উদ্বেগজনক। এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে। এক. বৈশ্বিক জ্বালানি তেলের মূল্যের পতন, দুই. শীতকালীন ভ্রমণের গতি নিম্নমুখী এবং তিন. অতি দীর্ঘমেয়াদি সরবরাহ।’
জু তিয়ানচেন জানায়, নিম্নমুখী চাপ ২০২৪ সালে বাড়তে থাকবে। ডেভেলপার এবং স্থানীয় সরকারের কাছে চাহিদা ক্রমাগত হ্রাস পাচ্ছে। এছাড়া বৈশ্বিক প্রবৃদ্ধিও ধীরগতির হবে।
এছাড়া চীনে খাদ্য ও জ্বালানির দাম ব্যতীত বার্ষিক মূল মূল্যস্ফীতি ছিল শূন্য.৬ শতাংশ, যা অক্টোবরের মতোই।
এদিকে উৎপাদক পর্যায়ে পণ্যমূল্য বা প্রডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) অক্টোবরে ২.৬ শতাংশ হ্রাসের বিপরীতে বছরে ৩.শূন্য শতাংশ কমেছে। এটি টানা পতনের ১৪তম মাস। আগস্টের পর থেকে দ্রুততম। অর্থনীতিবিদরা যদিও নভেম্বরে ২.৮ শতাংশ পতনের পূর্বাভাস দিয়েছিলো।
চীনের অর্থনীতি এ বছর একাধিক খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকারের ঋণ বৃদ্ধি, একটি রূগ্ন আবাসন বাজার এবং দেশ-বিদেশে দুর্বল চাহিদা। চীনা ভোক্তারা ব্যয় কমিয়েছে। ফলে অর্থনীতি পুনরুদ্ধারের অনিশ্চয়তা বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












