গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান যুক্তরাজ্যসহ ২৭ দেশের
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৩ জুলাই, ২০২৫ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে যুক্তরাজ্যসহ ২৭টি দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে। তাদের মতে, গাজায় ‘মানুষের দুর্ভোগ এক নতুন গভীরতায়’ পৌঁছেছে।
এক যৌথ বিবৃতিতে এসব দেশ দখলদার ইসরায়েলের ত্রাণ বিতরণ পদ্ধতিকে ‘বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছে। তারা ‘ধীরগতিতে ত্রাণ বিতরণ’ ও ’খাদ্য ও পানির জন্য অপেক্ষমান মানুষদের অমানবিকভাবে হত্যা’ করার তীব্র নিন্দা জানিয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে পরগাছা ইহুদীবাদী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশগুলোর বিবৃতি প্রত্যাখ্যান করে দাবি করেছে, এটি ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’। তারা বলেছে, এ ধরনের বক্তব্য হামাসকে ভুল বার্তা দিচ্ছে।
গাজায় গত ২১ মাস ধরে চলা যুদ্ধ নিয়ে নানা সময় আন্তর্জাতিক মহলে উদ্বেগ প্রকাশ করা হলেও এবারের বিবৃতিটি বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ এতে ২৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি সই করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড।
বিবৃতিটির শুরুতেই বলা হয়, ‘গাজায় এখনই যুদ্ধ বন্ধ করতে হবে। ’
বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ‘গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে। ইসরায়েলি সরকারের সাহায্য বিতরণ পদ্ধতিটি বিপজ্জনক। এটি অস্থিতিশীলতা বাড়াচ্ছে এবং গাজাবাসীদের মর্যাদা ক্ষুণœ করছে। ’
এতে আরো বলা হয়েছে, ‘আমরা ধীর গতির ত্রাণ ব্যবস্থা এবং শিশুসহ বেসামরিক নাগরিকদের অমানবিক হত্যার নিন্দা জানাই। তারা তাদের সবচেয়ে মৌলিক চাহিদা পূরণের জন্য পানি ও খাবার খুঁজছিলো। এটা ভয়াবহ যে হাজার হাজার ফিলিস্তিনি সাহায্য চাইতে গিয়ে নিহত হয়েছেন। ’
২৭টি দেশের বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজার ২১ লাখ মানুষকে দক্ষিণ রাফাহ অঞ্চলের একটি তথাকথিত ‘মানবিক শহরে’ স্থানান্তরে সন্ত্রাসী ইসরায়েলের প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। এতে উল্লেখ করা হয়েছে, ‘স্থায়ীভাবে জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। ’
এই ২৭টি দেশ দখলদার ইসরায়েল, হামাস ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘একটি তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে এই ভয়াবহ সংঘাতের অবসান ঘটানোর’ আহ্বান জানিয়েছে। একইসাথে তারা সতর্ক করে দিয়েছে, তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং নিরাপত্তা ও শান্তির পথকে সমর্থন করার জন্য তারা আরো পদক্ষেপ নিতে প্রস্তুত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের জন্য জীবন দিতে ১ কোটি ৪০ লাখ ইরানি নিবন্ধন করেছেন -মাসুদ পেজেশকিয়ান
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি আকাশসীমায় ধ্বংসপ্রাপ্ত মার্কিন এয়ারক্রাফটের গোপন নথিপত্র ‘ব্যাটেল প্লান’ তেহরানের হাতে যুদ্ধে নাটকীয় মোড়!
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভোগ্য পণ্যের দাম ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজার বিভিন্ন স্থানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ভাঙারি হিসেবে পড়েছিলো দখলদারদের সামরিক যান।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্লাস্টার মিসাইল আঘাত হানলো দখলদারদের উপর
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দখলদারদের চলন্ত ট্যাংকের উপর উঠে ভিতরে বিস্ফোরক ঢুকিয়ে ধ্বংস করার এক ঐতিহাসিক ঘটনার দৃশ্য।
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার তৈরি ‘ভুবন’
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানের ড্রোন হামলা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাকিস্তানের ‘গজব লিল-হক’ : আফগানিস্তানে ৪০ দিনে ৭৯৬ সেনা নিহত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান করলো হামাস
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












