পাকিস্তান সফরে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৩ জুলাই, ২০২৫ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ২৬ জুলাই পাকিস্তান সফরে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে দেশটির তাসনিম নিউজ এবং পাকিস্তানের দ্য নিউজ এ তথ্য জানিয়েছে।
গত সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানায়, এই সফর তেহরান-ইসলামাবাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্বের প্রতিফলন। সে বলেছে, দখলদার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের পর দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।
সে উল্লেখ করেছে, ‘গত ১৩-২৪ জুন পর্যন্ত দখলদার ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালানোর পর ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র নাতাঞ্জ, ফর্ডো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ অভিযানে দখলদার ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ২২ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং দখলকৃত ফিলিস্তিনে বড় ধরনের ক্ষয়ক্ষতি করে। এটা আমাদের বিরাট অর্জন। ’
এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সঙ্গে ফোনে আলাপ করেছে এবং পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করে সহমর্মিতা জানিয়েছে। সে বলেছে, ‘এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের পাশে রয়েছে ইরান,’ এবং জানিয়েছে, বন্যার্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে ইরান প্রস্তুত রয়েছে।
ফোনালাপে ২৬ জুলাই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পাকিস্তান সফর নিয়েও আলোচনা হয়। ইরানি মন্ত্রী সম্প্রতি নকভির ইরান সফরের জন্য ধন্যবাদ জানালে নকভি বলেন, ইসলামাবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)