গাজার স্কুল ও মসজিদে হামলা মানবতা বিরোধী অপরাধের শামিল -জাতিসংঘ বিশেষজ্ঞ
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১১ জুন, ২০২৫ খ্রি:, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘের একটি স্বাধীন কমিশন বলেছে, গাজার স্কুল, মসজিদ ও সাংস্কৃতিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ এবং ফিলিস্তিনিদের নির্মূল করার লক্ষ্যে মানবতাবিরোধী অপরাধের শামিল।
জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশন অফ ইনকোয়ারি অন দ্য অকুপাইড ফিলিস্তিনি টেরিটোরি এক প্রতিবেদনে বলেছে, ‘দখলদার ইসরায়েল গাজার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এবং গাজা উপত্যকার অর্ধেকেরও বেশি মসজিদ ও সাংস্কৃতিক স্থাপনা ধ্বংস করেছে। এটি ইসরায়েলি বাহিনীকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছে। যার মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি আক্রমণ এবং ইচ্ছাকৃত হত্যা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আক্রমণের মাধ্যমে বেসামরিক হতাহতের ঘটনা। ’
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ‘যদিও শিক্ষাগত সুযোগ-সুবিধাসহ সাংস্কৃতিক সম্পত্তি ধ্বংস করা নিজেই একটি গণহত্যামূলক কাজ ছিলো না তবুও এ ধরনের আচরণের প্রমাণ থেকে বোঝা যেতে পারে এটি একটি সুরক্ষিত গোষ্ঠীকে ধ্বংস করার জন্য গণহত্যার উদ্দেশ্য’।
কমিশন ইহুদীবাদী সরকারকে সাংস্কৃতিক, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং সন্ত্রাসী ইসরায়েলকে ‘অবিলম্বে ফিলিস্তিনি ভূখ-ে তাদের অবৈধ দখল বন্ধ করার’ সমস্ত বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করার এবং আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশিত অস্থায়ী ব্যবস্থা সম্পূর্ণরূপে মেনে চলার আহ্বান জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)