গাজার যুদ্ধাপরাধীদের কোনো ছাড় নয়, দখলদার ইসরায়েলকে বিচারের আওতায় আনার দাবি ইরানের
, ২৯ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছে ইরানের উপ-পার্লামেন্ট স্পিকার হামিদ রেজা। সে সতর্ক করে বলেছে, কোনো যুদ্ধবিরতি বা অস্থায়ী চুক্তি যেন অপরাধীদের বিচার এড়ানোর সুযোগ করে না দেয়।
সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ১৫১তম সম্মেলনের ফাঁকে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের পার্লামেন্টারি ইউনিয়নের এক বৈঠকে গত সোমবার সে এই মন্তব্য করে।
দখলদার ইসরায়েলের হামলায় গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। উপত্যকাটির বেশিরভাগ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী জবাবদিহিতার দাবি জোরালো হচ্ছে।
হামিদ রেজা বলেছে, যেকোনো যুদ্ধবিরতি বা অস্থায়ী চুক্তির অর্থ এই নয় যে বিচার এবং অপরাধের দায়বদ্ধতা ভুলে যেতে হবে। সে জোর দিয়ে বলেছে, গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার অপরাধী এবং মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিচার করা আন্তর্জাতিক সম্প্রদায়ের কর্তব্য।
সে অভিযোগ করেছে, ইসরায়েলি শাসকগোষ্ঠী যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা শক্তির সমর্থনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে।
ইরানের এই পার্লামেন্টারিয়ান সতর্ক করে বলেছে, কয়েক দশক ধরে দখলদার ইসরায়েলকে দেওয়া দায়মুক্তি তাদের এই অঞ্চলে অপরাধ চালিয়ে যেতে উৎসাহিত করেছে। এর ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে অকার্যকর হয়ে পড়েছে।
সে বলেছে, ইসলামী বিশ্বের ঐক্য, সংসদীয় সংহতি এবং বৈশ্বিক ন্যায়বিচারের পুনরুজ্জীবনের মাধ্যমেই কেবল দীর্ঘস্থায়ী ও সম্মানজনক শান্তি অর্জন সম্ভব। তথ্যসূত্র: ইরান প্রেস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একইসাথে একাধিক দখলদারদের সামরিক যান ধ্বংস করার টার্গেট
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন নৌ অবরোধের অবসান, ইরানি ট্যাংকারগুলো পার হচ্ছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২ বছরের খরার পর আমাজনে পানির স্তর বেড়েছে, তবু কাটেনি উদ্বেগ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিরোধ ফ্রন্টের মোকাবেলায় আমেরিকা-ইসরায়েলের অপমান অবধারিত -আইআরজিসি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)