ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরে হঠাৎ ঘূর্ণিঝড়, উল্টে গেছে ক্রেন
, ২৯ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরে গত সোমবার (২০ অক্টোবর) একটি বিরল ও শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এই ঝড়ে মাত্র একজনের মৃত্যুর তথ্য দিয়েছে ফরাসি প্রশাসন।
প্রকৃত মৃত ও নিখোঁজের সংখ্যা অনেক। কেননা ঝড়টি কোনরূপ পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ আঘাত করেছে। যার কারণে অন্য সময় পূর্ব সতর্ক সংকেত থাকলে আশ্রয়কেন্দ্র খোলা এবং ঝড়ের আকারভেদে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় বা পূর্ব থেকেই কমবেশী সতর্ক অবস্থায় থাকে স্থানীয় বাসিন্দারা। এবং সরকারের পক্ষ থেকেও থাকে আলাদা নির্দেশনা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা। কিন্তু গত সোমবার ফ্রান্সে হঠাৎ আঘাত হানা ঝড়ের ক্ষেত্রে কোনরূপ পূর্ব সতর্কতা ছিলো না। এক্ষেত্রে মৃত ও নিখোঁজের সংখ্যা বেশী হওয়াটা স্বাভাবিক। কিন্তু পরিকল্পিতভাবে বিষয়টি ধামাচাপা দিয়ে গেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঝড়ের তীব্রতার নমুনা হচ্ছে- কয়েকটি নির্মাণ ক্রেন উল্টে পড়েছে। স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ এ ঘটনাকে “হঠাৎ এবং বিরল” ঝড় হিসাবে বর্ণনা করেছে।
প্যারিসের উত্তরাঞ্চলের ভাল-ডোয়েজ বিভাগের কয়েকটি শহরে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এ ধরনের ঝড় সাধারণত ফ্রান্সে বিরল এবং হঠাৎ আসে। এই ঝড়ের কারণে শহরগুলোতে ক্রেন ও অন্যান্য বড় কাঠামো উল্টে যায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘূর্ণিঝড়ের ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে এরমন্ট শহরে তিনটি নির্মাণ ক্রেন উল্টে পড়ছে।
ঝড়ের পর ক্ষতি নিরসনে স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থায় নেমেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও মেরামতের কাজ চলছে। স্থানীয় নাগরিকদের ধ্বংসস্তূপ থেকে সাবধান থাকতে বলা হয়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা, দ্য নিউইয়র্ক টাইমস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে দখলদারগুলো
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানের দোয়ার টাইমার ঘিরে আতঙ্ক, মার্কিন বিমানবন্দরে নিরাপত্তা তোলপাড়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবেশী দেশে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শায়খ, মুজাহিদ ও আলেমরূপী ইহুদি এজেন্টের হাকীকত ফাঁস!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় এসে যোদ্ধাদের হামলার কবলে পড়ে এভাবেই তছনছ অবস্থায় দখলদার ইসরাইলের সামরিক যান।
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)