গাজার মাটি খুঁড়ে একাই ১৮ হাজার মরদেহ দাফন করেছেন ইউসুফ
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১০ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজার খান ইউনিস শহরের বাসিন্দা ৬৫ বছর বয়সি ইউসুফ আবু হাতাব। সন্ত্রাসী ইসরায়েলের চালানো ভয়াবহ ও ধ্বংসাত্মক যুদ্ধে তিনি একাই প্রায় ১৮ হাজার ফিলিস্তিনির মরদেহ দাফন করেছেন বলে দাবি করেছেন। ফিলিস্তিনি ইতিহাসের অন্যতম ভয়াবহ এই ট্র্যাজেডির তিনি এক জীবন্ত সাক্ষী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। সম্প্রতি আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই কবরখোদকের অভিজ্ঞতার কথা উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ফাটা হাতে কোদাল নিয়ে দিনের পর দিন একের পর এক মরদেহ কবর দিয়েছেন ইউসুফ। একসময় কবরস্থান পূর্ণ হয়ে উপচে পড়ার উপক্রম হয়। অধিকাংশ মরদেহের কোনো নাম-পরিচয় ছিলো না, ইসরায়েলি নির্বিচার বোমাবর্ষণে ছিন্নভিন্ন হয়ে যাওয়া দেহাবশেষই শুধু দাফন করা হয়েছে।
আনাদোলু এজেন্সিকে ইউসুফ বলেন, ‘অস্বাভাবিক চাপের মধ্যে গণকবর, একক কবর, এমনকি হাসপাতালের ভেতরেও মরদেহ দাফন করতে হয়েছে। একেকদিন মৃত্যুর সংখ্যা ছিল ভয়ংকর রকম বেশি।’
তিনি জানান, একবার ইসরায়েলি বোমাবর্ষণের তীব্রতায় একটি কবরেই ১৫টি মরদেহ দাফন করতে তিনি বাধ্য হন। ২০০৫ সাল থেকে শুরু হওয়া তার কর্মজীবনের সবচেয়ে কঠিন সময় ছিলো এই যুদ্ধ। ইউসুফ বলেন, ‘যুদ্ধের সময় আমি ১৭ থেকে ১৮ হাজার ফিলিস্তিনির মরদেহ দাফনের তত্ত্বাবধান করেছি।’
ইউসুফ আবু হাতাব জানান, প্রতিদিন সকাল ছয়টায় তিনি কবর খোঁড়ার কাজ শুরু করেন। অনেক সময় সূর্যাস্ত পেরিয়েও তাকে কাজ চালিয়ে যেতে হয়।
তিনি বলেন, ‘পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। কবর তৈরির উপকরণ নেই, কাফনের কাপড় নেই, যন্ত্রপাতিও নেই, ইসরায়েলি অবরোধের কারণে। যুদ্ধের প্রথম দিকে প্রতিদিন ৫০ থেকে ১০০টি মরদেহ দাফন করতে হতো বলে জানান ইউসুফ। বর্তমানে সংখ্যা কিছুটা কমলেও প্রতিদিনই নতুন মরদেহ আসছে।’
কর্মী ও সম্পদের অভাবে ইউসুফ আবু হাতাবকে সব কাজ একাই করতে হয়। মরদেহের গোসল দেওয়া, কাফন পরানো, দাফন এবং নথিভুক্ত করা-সবই তিনি একা হাতে সামলান। নিজের মোবাইল ফোনে তিনি সব তথ্য নথিভুক্ত করে রেখেছেন। তিনি বলেন, ‘কখনো কখনো শুধু ব্যাগে মরদেহ দাফন করেছি। অন্য আর কিছুই ছিলো না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিথ্যা ও গুজব ছড়িয়ে দিতে কোটি কোটি ডলার খরচ করছে ইসরাইল
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার রাস্তায় পড়ে থাকা দখলদারদের সামরিক যানগুলোই প্রমাণ করে বীর যোদ্ধারা কতবেশি সাহসিকতার সাথে দখলদারদের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক, রেস্তোরাঁয় কমছে ক্রেতা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাশ্মীরে আন্দোলনকারীরা ‘ভারতের মতো শত্রু’ -পাকিস্তান
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের কারাগারে নিজেদের ঠোঁট সেলাই করে অনশন করেছে দেড় হাজার বন্দি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ বলায় ক্ষুব্ধ তেহরান, ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার খসড়া
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লোহিত সাগরে জাহাজ চলাচলে ফি আরোপ করছে হুথিরা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ১০০ আফটারশক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো সন্ত্রাসী ইসরায়েল
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












