লোহিত সাগরে জাহাজ চলাচলে ফি আরোপ করছে হুথিরা
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার এক সপ্তাহ পর দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ফি আরোপ করার বিষয়ে চিন্তা-ভাবনা করছে ইয়েমেনের হুথি স্বাধীনতাকামীরা।
হুথিদের এই ভাবনার বিষয়ে অবগত ওই অঞ্চলের একাধিক নির্ভরযোগ্য সূত্র গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
হুথিরা গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ-নিষেধাজ্ঞা জারি করে। এর মাধ্যমে ইরান যুদ্ধে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে নতুন একটি ফ্রন্ট উন্মুক্ত করেছে হুথি গোষ্ঠী। একই সঙ্গে পারস্য উপসাগরের বাইরের নৌসীমায় বিশ্বব্যাপী জ্বালানি ও অন্যান্য সরঞ্জাম বহনকারী ট্যাংকারের ওপর হামলাও জোরদার করেছে গোষ্ঠীটি।
সূত্রগুলো বলেছে, হুথিরা দক্ষিণ লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী বেশিরভাগ জাহাজের ওপর ফি নির্ধারণ করার বিষয়টি খতিয়ে দেখছে। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা।
তবে এই বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও হুথিদের মিডিয়া অফিস থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দিতে ইরানে যান হুথি কর্মকর্তারা। সেখানে ইরানের প্রতিনিধিরা বাব আল-মানদেব দিয়ে জাহাজ চলাচলের ওপর মাশুল আরোপের বিষয়ে হুথি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
সূত্রগুলো বলেছে, আন্তর্জাতিক নৌপথে মাশুল আরোপের বিষয়টিকে স্বাভাবিক নিয়মে রূপ দেওয়া এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোই হুথিদের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
তবে চীনা জাহাজকে এই মাশুল পরিশোধ থেকে ছাড় দেওয়া হবে এবং হুথিরা এই ব্যবস্থার পক্ষে সমর্থন জানিয়েছে। চীনা তেল ট্যাংকার যেন কোনো ধরনের হামলার শিকার না হয়ে দক্ষিণ লোহিত সাগর পার হতে পারে, সেজন্য হুথিদের সঙ্গে সরাসরি আলোচনাও করেছে বেইজিং। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












