শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ১০০ আফটারশক
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিউশু অঞ্চলে শক্তিশালী ভূকম্পের পর এখন পর্যন্ত ১০০টির বেশি আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে। গত মঙ্গলবারের এই ভূমিকম্পে মাত্র ১৩ জন নিহতের খবর প্রকাশ করেছে তারা।
এছাড়া আরও বহু মানুষজনকে কার্ডিওপালমোনারি অ্যারেস্ট অবস্থায় পাওয়া গেছে। জাপানে মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে প্রাথমিকভাবে এ শব্দটি ব্যবহার করা হয়।
জাপানে বর্তমানে প্রচ- গরম চলছে। এরই মধ্যে ভূমিকম্প হওয়ায় উদ্ধারকর্মীরা গরমের মধ্যে কুমামোতো প্রিফেকচারের একটি কাগজ কারখানা ও শপিংমলের ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পের এক ঘণ্টার মধ্যে ওই শপিংমলে একটি বিস্ফোরণও ঘটে। সে সময় শপিংমলটিতে প্রায় ২ হাজার ৭০০ কর্মী কাজ করছিলো।
জাপানের প্রধানমন্ত্রী বলেছে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধার করা এখন সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার মতো পরিস্থিতি। হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে এবং অনেক এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) সতর্ক করে জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে আরও শক্তিশালী আফটারশক হতে পারে। সংস্থাটি বাসিন্দাদের সর্বোচ্চ মাত্রা ৭-এর কম্পনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।
ভূমিকম্পে বহু সড়ক ও সেতু ফেটে গেছে, কয়েকটি ভবনে আগুন লেগেছে, ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং হাজার হাজার বাড়ি এখনো বিদ্যুৎহীন।
এদিকে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় উদ্ধারকর্মী ও দুর্গতদের হিটস্ট্রোক থেকে সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












