ইরানের কারাগারে নিজেদের ঠোঁট সেলাই করে অনশন করেছে দেড় হাজার বন্দি
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের সবচেয়ে বড় কারাগারে মৃত্যুদ- কার্যকরের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধির প্রতিবাদে গণঅনশন শুরু করেছে অন্তত দেড় হাজার বন্দি। এমনকি অভিনব প্রতিবাদ হিসেবে নিজেদের ঠোঁট সেলাই করে ফেলেছে অনেক কয়েদি।
মূলত মাদক সংক্রান্ত অপরাধ এবং সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে মৃত্যুদ- কার্যকরের প্রেক্ষাপটে এই অনশনের সূত্রপাত হয়েছে।
মানবাধিকার দাবিদার গোষ্ঠীগুলোর তথ্য অনুযায়ী, রাজধানী তেহরানের অদূরে অবস্থিত ঘেজেল হেসার কারাগারে এই গণঅনশন চলছে। গত দুই সপ্তাহ ধরে চলা এই প্রতিবাদ শুরু হয় মূলত মাদক মামলায় সাজাপ্রাপ্ত ছয়জন বন্দিকে মৃত্যুদ- কার্যকরের আগে নির্জন প্রকোষ্ঠে (সলিটারি কনফাইনমেন্ট) স্থানান্তরের পর।
নির্বাসিত মানবাধিকার সংগঠনগুলোর প্রকাশিত বেশ কয়েকটি প্রামাণ্যচিত্রে দেখা যায়, বন্দিরা কারাগারের বারান্দায় বসে ‘মৃত্যুদ-কে না বলুন’ লেখা প্ল্যাকার্ড হাতে ‘আমাদের কণ্ঠস্বর হোন’ বলে সেøাগান দিচ্ছে। এর মধ্যে একটি প্রামাণ্যচিত্রে দেখা যায়, একজন বন্দি জানাচ্ছে, টানা ছয় দিন অনশনের পরও কারা কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় সে নিজের ঠোঁট সেলাই করে ফেলছে। এরপর অন্য এক বন্দিকে সুই-সুতো দিয়ে ওই ব্যক্তির ঠোঁট সেলাই করে দিতে দেখা যায়।
চলতি বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে মৃত্যুদ- কার্যকরের হার ব্যাপকভাবে বেড়েছে। এর প্রতিবাদে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে বন্দিদের নেতৃত্বে শুরু হওয়া মৃত্যুদ-বিরোধী প্রচারণারই সর্বশেষ ধাপ এই অনশন।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআরএনজিও)-এর তথ্যমতে, চলতি বছর দেশটিতে অন্তত ৪২৪ জনের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে এবং আরও শত শত মানুষ মৃত্যুদ-ের প্রহর গুনছে। সংস্থাটি বলছে, এসব দ-ের বেশিরভাগই দেওয়া হয়েছে মাদক সংক্রান্ত মামলায়।
আইএইচআরএনজিও-এর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম জানান, শুধু গত বছরই মাদকের অভিযোগে অন্তত ৭৯৫ জনকে ফাঁসি দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)