স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বের যেসব অঞ্চলে মোবাইল ফোনের নেটওয়ার্ক ঠিকমতো পৌঁছায় না, সেখানে নেটওয়ার্কের সমস্যা দূর করতে ৫ হাজারের বেশি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে আমাজন। প্রতিষ্ঠানটির এই উদ্যোগ ইলন মাস্কের স্টারলিংকের জন্য নতুন এক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আমাজন জানিয়েছে, তাদের ‘আমাজন লিও’ স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের দুর্গম এলাকাতেও সাধারণ স্মার্টফোন সরাসরি সংযোগ পাবে। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া এক নথিতে আমাজন বলেছে, তাদের নতুন স্যাটেলাইট নক্ষত্রম-ল (কনস্টেলেশন) এমন সব এলাকায় মোবাইল সংযোগ পৌঁছে দেবে, যেখানে বর্তমানে কোনো নেটওয়ার্ক নেই। প্রতিষ্ঠানটির ভাষায়, এটি বর্তমান নেটওয়ার্কের আওতার বাইরে থাকা মানুষদেরও সংযুক্ত করবে এবং তথাকথিত ‘নট-স্পট’ বা নেটওয়ার্কবিহীন এলাকা দূর করবে।
আমাজন জানিয়েছে, ৫ হাজার ১০৫টি স্যাটেলাইটের এই নতুন নেটওয়ার্ক ইন্টারনেট ছাড়াও ভয়েস কল, ডেটা, টেক্সট মেসেজ এবং জরুরি ফোনকলের সুবিধা দেবে। এটি সম্ভব হবে নতুন রেডিও স্পেকট্রাম ব্যবহার করে, যা আমাজন চলতি বছরের শুরুতে ১১ বিলিয়ন ডলার (প্রায় ৮ বিলিয়ন পাউন্ড) মূল্যের একটি চুক্তির মাধ্যমে অধিগ্রহণ করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৮ সাল থেকে এই নতুন স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ শুরু হবে। এর আগে চলতি বছরের শুরুতেই আমাজন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি গ্লোবস্টার অধিগ্রহণের জন্য একটি চুক্তি করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)