চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে ইরান। এর অংশ হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনে তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার (ম্যানপ্যাডস) প্রথম চালান হাতে পেতে যাচ্ছে দেশটি।
চুক্তি-সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলার মূল্যের এ চুক্তিটি যুদ্ধ শুরুর পর ইরানের স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির অন্যতম বড় পদক্ষেপ। যুদ্ধের সময় সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠার পরই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চুক্তির আওতায় ৩০০ থেকে ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ম্যানপ্যাডস) কেনা হবে। এর মধ্যে চীনে তৈরি কিউডব্লিউ-১২ এবং এফএন-১৬ ক্ষেপণাস্ত্র রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
সূত্রগুলোর দাবি, হংকংভিত্তিক প্রতিষ্ঠান ঝংকিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
প্রতিষ্ঠানটি ইরান এবং চীনা সরবরাহকারীর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্রগুলোর মতে, শত শত ম্যানপ্যাডস সরবরাহ করা হলে ইরানের স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে এটি চীন ও ইরানের সামরিক সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিতও বহন করে।
সূত্রগুলোর ভাষ্য, উভয় পক্ষের সমঝোতা অনুযায়ী প্রথম দফার চালান পশ্চিম চীনের উরুমকি শহর থেকে আকাশপথে পাঠানো হবে। এরপর পাকিস্তান হয়ে ইরানে পৌঁছাবে।
সামরিক বিশেষজ্ঞদের মতে, গত দুই দশকে ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার ব্যবস্থায় ব্যাপক বিনিয়োগ করলেও কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এগুলো দ্রুত বিভিন্ন স্থানে মোতায়েন করা যায়, অল্পসংখ্যক সদস্য দিয়ে পরিচালনা করা যায় এবং সহজেই স্থান পরিবর্তন করা সম্ভব। ফলে স্থায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এগুলো ধ্বংস করা অনেক কঠিন।
পশ্চিমা গোয়েন্দা সূত্র দুটি ও একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, চীন থেকে সামরিক সরঞ্জাম এবং ডুয়াল-ইউজ উপাদান আনার ক্ষেত্রে নজরদারি ও বাধার ঝুঁকি এড়াতে স্থলপথ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখেছে ইরান। একই সঙ্গে এই ক্রয়চুক্তি ইঙ্গিত দিচ্ছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও প্রতিরক্ষা-সংক্রান্ত আমদানি নিয়ন্ত্রণ সত্ত্বেও দেশীয় উৎপাদনের পাশাপাশি বিদেশি অস্ত্র সরবরাহকারীদের ওপরও নির্ভরতা বজায় রেখেছে তেহরান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাশ্মীরে আন্দোলনকারীরা ‘ভারতের মতো শত্রু’ -পাকিস্তান
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের কারাগারে নিজেদের ঠোঁট সেলাই করে অনশন করেছে দেড় হাজার বন্দি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ বলায় ক্ষুব্ধ তেহরান, ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার খসড়া
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লোহিত সাগরে জাহাজ চলাচলে ফি আরোপ করছে হুথিরা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ১০০ আফটারশক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো সন্ত্রাসী ইসরায়েল
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, দিল্লির লাগবে এক দশক
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানের বন্দিত্ব ম্যান্ডেলা রুলসের স্পষ্ট লঙ্ঘন -জাতিসংঘ বিশেষজ্ঞ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানের ফুজিসাওয়া শহরে মসজিদ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু হতাহতের শঙ্কা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












